Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের মতবিনিময়

হাবিবুল্লাহ বাহার: জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১২ টায় জেলা বিএনপি’র আহবায়ক রহমতউল্লাহ পলাশের কাটিয়া আমতলাস্থ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান,বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজগঞ্জ অঞ্চল শাখার আয়োজনে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে রাজগঞ্জ মুক্ত মঞ্চে ৯নং ঝাঁপা ইউনিয়ন আমীর মাষ্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যশোর জেলা জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য এড. গাজী এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলীবিস্তারিত পড়ুন
সাংবাদিক মিটনের অসুস্থতার খোঁজখবর নিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। শনিবার (১৪ জুন) রাতে অসুস্থতার খোঁজখবর নিতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে তাঁর বাসায় ছুটে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুলবিস্তারিত পড়ুন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন, ২০২৫) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ ১৪ দফা দাবি উত্থাপন করে তা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেয়ার আহবান জানিয়েছেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরেরবিস্তারিত পড়ুন
বেনাপোলে পারিবারিক দ্ব*ন্দ্বের জেরে স্ত্রীকে হ*ত্যার পর স্বামীর আ*ত্মহ*ত্যা

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে। নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং নিহত মনিরুজ্জামানের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
তালার বিএনপি নেতা খলিলুর রহমান আর নেই, সাবেক এমপি হাবিবের শোক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সক্রিয় সদস্য ও সংগঠক খলিলুর রহমান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মহান্দী গ্রামের আব্দুল আকুজ্ঞির ছেলে। শনিবার (১৪ জুন) সকাল ১০টায় নিজ মহান্দী গ্রামে তার মৃত্যু হয়। তিনি ডায়বেটিকসসহ নানাবিধ রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির নিবেদিত প্রাণ খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদন জানিয়েছেন সাতক্ষীরা-১বিস্তারিত পড়ুন
ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ‘অনিশ্চিয়তার’ মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এখন প্রশ্ন উঠেছে একান্ত এই বৈঠকে কি শুধুই নির্বাচনের প্রসঙ্গ এসেছে? বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১৪ জুন ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ সাতক্ষীরার ভোমরা, কুশখালি, ঘোনা, তলুইগাছা, কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও হিজলদী বিওপি এবং সাতক্ষীরার বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিকবিস্তারিত পড়ুন
ভিডিও
সাতক্ষীরার পাটকেলঘাটার ভারসা গ্রামে ‘কষ্ট’র নেশায় এলাকাবাসী কষ্টে!

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে প্রকাশ্যে নেশাগ্রস্থ হয়ে আখতারুজ্জামান কষ্ট নামের এক যুবকের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রকাশ্যে কষ্টের মাদক সেবন ও মাতলামিতে শিশু-নারী-পুরুষ সবাই অতিষ্ঠ। নেশাগ্রস্থ হয়ে তাকে রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে পথচারীদের হেনস্তা করতেও দেখা যায় প্রায়ই। এমনটাই জানালেন সেখানকার অনেকে। তারা অভিযোগ করে জানান, পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের ভারসা গ্রামের মৃত ফরহাদ হোসেনের পুত্র আখতারুজ্জামান ওরফে ‘কষ্ট’কে প্রায়ই প্রকাশ্যে মাদক সেবন ও মাতলামি করতে দেখা যায়। রাস্তাঘাট, পাড়ামহল্লায় সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইন প্রমূখ।বিস্তারিত পড়ুন

