শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত একটি ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছেবিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টা

অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে

দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শনিবার (১৪ জুন) চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে। এ সময় শিক্ষা নিয়ে বাণিজ্য না করে শিক্ষা পদ্ধতি আনন্দমুখরবিস্তারিত পড়ুন

দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতসহ ৩ লক্ষ্য নিয়ে কাজ করছি: আইন উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এজন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে। শনিবার (১৪ জুন) আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

ইরানে চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত শাহর পুত্র প্রিন্স রেজা পাহলাভির নাম। তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। অনেকের কাছে এটা স্পষ্ট যে, তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন। রেজা পাহলাভি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রেরবিস্তারিত পড়ুন

রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়

বিদেশ থেকে যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে: জামায়াত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর ফলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে জামায়াতে ইসলামী। শনিবার (১৪ জুন) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক খুবই স্বাভাবিক। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদা ও যৌথভাবে বৈঠক করেছেন। গত ৬বিস্তারিত পড়ুন

আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর

সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছেন। তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে শুক্রবার (১৩ জুন) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি। সৌদিবিস্তারিত পড়ুন

এবার ইসরায়েলে ইরানের অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু

অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়। খবর তাসনিম নিউজ এজেন্সির। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রাজধানী তেল আবিবের অনেক এলাকা হামলায় বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়িতে ও স্থাপনায় আঘাত লেগেছে। ইরান বলেছে, অপরেশনটি ছিল ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি হামলার পাল্টাজবাব। শুক্রবার গভীর রাতে ইসরায়েল আবাসিক এলাকা ওবিস্তারিত পড়ুন

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এ বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত ৯ জুন সোমবার সন্ধ্যায় চার দিনেরবিস্তারিত পড়ুন

ভারতে প্লেন দুর্ঘটনা: ‘ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে’

নির্ধারিত বিমান মিস করায় হতাশ হয়ে পড়েছিলেন ভূমি চৌহান নামের এক তরুণী। কিছুক্ষণ পরই ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি। কারণ, আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়, সেই বিমানেই তার যাত্রা করার কথা ছিল। অঙ্কলেশ্বরের বাসিন্দা চৌহান সড়কপথে আহমেদাবাদের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা সময়মতো আহমেদাবাদ পৌঁছালেও শহরের ট্রাফিক জ্যামের কারণে আমি পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছাই। তাই আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘প্রথমেবিস্তারিত পড়ুন

ইসরায়েলকে বাঁচাতে এলে তাদের ওপরও হামলা করবে ইরান

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান বলেছে, তারা ইসরায়েলের ওপর হামলা আরও বাড়াবে। একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছে, ‘ইরান চাইলে এই হামলা আরও জোরালো করতে পারে।’ তিনি আরও বলেন, যে দেশগুলো চাইবে ইসরায়েলকে রক্ষা করতে, তাদের ঘাঁটিতেও হামলা হতে পারে। ইরান মনে করে, আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। কারণ, ১৩ই জুন সকালে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা অনেক গুরুত্বপূর্ণ সামরিক ওবিস্তারিত পড়ুন