Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের ((ইউএসসিআইআরএফ) সভাপতি স্টিফেন শ্নেকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে তিনি এ কথা বলেন। সাক্ষাতে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বর্তমান অবস্থা, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, ধর্ম বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিকবিস্তারিত পড়ুন
গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। সোমবার (২৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে ‘গুম সপ্তাহ’ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এইবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টার মেয়াদসহ অনেক বিষয়ে একমত হয়নি দলগুলো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ও সরকারের মেয়াদসহ অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখন ঐকমত্যে পৌঁছায়নি। তবে এইসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছেন। সোমবার (২৬ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময়বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার রাতে বালিয়াডাঙ্গা বাজারে বিএনপির অস্থায়ী অফিসে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
চলে গেলেন ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি, শোকস্তব্ধতা ক্রীড়াঙ্গনে

কলারোয়া প্রতিনিধি: অবশেষে চলে গেলেন বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি। টানা দশ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন তিনি। সোমবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলারোয়ায় ক্রীড়াঙ্গনসহ শোকস্তব্ধতা নেমে এসেছে সবখানে। গুণী ক্রীড়াব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি(৭৬) ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই পদেই তিনিবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়লো

সব সংশয় দূর করে অবশেষে ঈদের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়তি বোনাস পাবেন। সোমবার (২৬ মে) এ সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপ-সচিব মোসা. শরীফুন্নেসা। সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে। তবে এ দফায় কর্মচারীরা উপেক্ষিতবিস্তারিত পড়ুন
আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে মালয়েশিয়ায় শুরু হলো আসিয়ান শীর্ষ সম্মেলন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (২৬ মে) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এতে মার্কিন শুল্কনীতি, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। মালয় মেইল–এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের ঐতিহ্যবাহী করমর্দনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর নেতারা আঞ্চলিক চ্যালেঞ্জ, কৌশলগত অগ্রাধিকার এবং ঐক্য জোরদারে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারবিস্তারিত পড়ুন
সরকারের নির্দেশে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, একসঙ্গে কাজ করছে: সেনাসদর

সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। করিডোর ইস্যুতে সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনাসদর। সোমবার (২৬ মে) সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা। করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এ বিষয়ে সেনাবাহিনী কী ভাবছে প্রশ্ন করা হলে তিনি বলেন, করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন। এটা আমাদেরবিস্তারিত পড়ুন
আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। সোমবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গ্রেফতার এ ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক। আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এ ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসাবিস্তারিত পড়ুন

