শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তারা চায় আমরা ফাঁদে পা দিই : মির্জা ফখরুল

দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও পরিকল্পিতভাবে তা ব্যর্থ করার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লন্ডন বৈঠকের পর থেকে বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে এ এম এম নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামীতে নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষণ সংস্থাকে নিবন্ধিতবিস্তারিত পড়ুন

হাতিরঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‌্যাপিড পাস

হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হতে যাচ্ছে র‍্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। আগামী ২০ জুলাই থেকে এই স্মার্ট টিকিটিং পদ্ধতি চালু হচ্ছে। ইতিমধ্যে গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম গণমাধ্যমকে এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন। ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ানবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সোহেল তাজের বড় বোন শারমিন আহমদ সঙ্গে ছিলেন। সাক্ষাতের বিষয় নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রধান উপদেষ্টারবিস্তারিত পড়ুন

মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব। এজন্য রাজবাড়ীবাসীকে আমরা পাশে পেতে চাই। তিনি বলেন, রাজবাড়ীবাসী আমাদের বৈধতা ও নিরাপত্তার আশ্রয়স্থল। তাদের কোনো কিছু হলে আমরা ঘরে বসে থাকব না।বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চন্দনপুর কলেজ মোড়ে ওই কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। বুধবার (১৬ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনপির ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়। সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসুস্থ সাংবাদিককে দেখতে গেলেন সাংবাদিক কল্যাণ পরিষদ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান জ্বরে অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র নেতৃত্বে অসুস্থ সাংবাদিক আনিছুর রহমানকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃবিস্তারিত পড়ুন

সবুরকে সভাপতি, বাবু সেক্রেটারি, তপু সাংগঠনিক

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব আব্দুর সবুরকে সভাপতি, শেখ শাহিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক ও শেখ ফরহাদ হোসেন তপুকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির উপদেষ্টা শেখ আজহার হোসেন, উপদেষ্টা শেখ মাছুম বিল্লাহ শাহিন, উপদেষ্টা মো.শফিকুল আলম শফি ও উপদেষ্টা মো.শাহিনুজ্জামান আলী শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়-বিস্তারিত পড়ুন

মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহ*ত

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনিরামপুর বাজারের উত্তর প্রান্তে পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রাজু হোসেন (৩২) ও তার সহকারী এরফান হোসেন (২৮)। দু’জনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন