শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হামলা করে আমাদের দমন করা যাবে না: নাহিদ

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আরও ১০টা জেলায় হামলা চালানো হবে, কিন্তু আমাদেরকে দমন করা যাবে না। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। তারপরও আমাদের দমন করে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে লড়াই আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদবিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, তা সমাপ্ত নাবিস্তারিত পড়ুন

তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ: মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে। শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার আগে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার আন্দালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

দুর্গম পাহাড়, চরের জনপদ কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকায় ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকেরবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত চলমান কারফিউ বহাল থাকবে। শুক্রবার এক বিবৃতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ডে নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক ৬টি স্থানে ৯টি ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য নবায়ন ফরম পূরনকৃত সদস্যদের প্রকাশ্যে প্রত্যক্ষ মতামত ও কন্ঠভোটের ভিত্তিতে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। অচিরেই প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলনে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

বেকারত্বই ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থানের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব—এ মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বেকারত্ব দূর করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে “যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুব ঋণের সর্বোচ্চ সীমা ৫বিস্তারিত পড়ুন

বিধ্বস্ত হওয়ার আগে বিমানের জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন ক্যাপ্টেন: রিপোর্ট

গত মাসে ভারতের গুজরাট থেকে উড্ডয়নের পর ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল উভয় ইঞ্জিনের জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তদন্তের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার’ পরিচালনাকারী দুইজনের মধ্যে একজন ফার্স্ট অফিসার আরেকজন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিলেন যে, কেন তিনি উড্ডয়নের পরে সুইচগুলোকে ‘কাটঅফ’ অবস্থানে সরিয়ে দিয়েছেন। তদন্ত প্রতিবেদন অনুসারে, ঘটনার সময় ফার্স্ট অফিসার বিস্ময় এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে সকল ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক ৬টি স্থানে ৯টি ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য নবায়ন ফরম পূরনকৃত সদস্যদের প্রকাশ্যে প্রত্যক্ষ মতামত ও কন্ঠভোটের ভিত্তিতে সম্মেলনে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ আখ্যা দিয়ে সোহেল তাজের ফেসবুক পোস্ট

গোপালগঞ্জে নাহিদদের ওপর হামলার নির্দেশদাতা ‘ডেভিল রানী’ হাসিনার বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি ১৬ জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সারজিস, হাসনাত ও জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেইবিস্তারিত পড়ুন

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও জনগণের জন্য দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া যেন পুরোপুরি স্বচ্ছ ও দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুলবিস্তারিত পড়ুন