Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি জামায়াত আমির

বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন। ফেসবুক পোস্টে উল্লেখ না করলেও জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ক্ষতিপূরণের মামলা করবে জামায়াত

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্নভোজ বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি- আমরা পিআর চাই এবং অধিকাংশ দলও পিআরের পক্ষে। কমিশন বিরতির পর সিদ্ধান্ত দেবে বলেছে। আমরা আশা করি, তা ইতিবাচকবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গোপালগঞ্জে শুধু ইট-পাটকেল নিক্ষেপ করা হয়নি; ককটেলও নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে জীবননাশের হুমকি ছিল তখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ কেন্দ্র করে কয়েক দফা হামলা হয়েছে। সরকার থেকে বলাবিস্তারিত পড়ুন
মেন্দি সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করলেন নুর

ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়টি স্বীকার করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পররাষ্ট্রনীতি বিষয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সেমিনারে বিষয়টি স্বীকার করেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নুর বলেন, ‘স্যার (কলিমুল্লাহ) একটু বাড়িয়ে বলছেন, যা বিভ্রান্তি তৈরি করবে। আমি বাইরে গেলে অনেকের সঙ্গে দেখা হয়, হতেই পারে।’বিস্তারিত পড়ুন
সাবেক আইজিপির জবানবন্দি
গু/ম ও ক্র/সফায়া/রের নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, করতো র্যা/ব

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজনৈতিক ভিন্নমতাদর্শীদের গুম ও ক্রসফায়ারের নির্দেশনা আসতো বলে জবানবন্দিতে জানিয়েছেন জুলাই আন্দোলনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বরত চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ কাজটি করতো র্যাব। র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা সেল বা বন্দিশালা ছিল, যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো। তিনি আরও জানান, র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটকবিস্তারিত পড়ুন
দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে ‘জুলাই সনদ’

জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজই রাষ্ট্রসংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শেষ করতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ । বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিষয়গুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে। এরপর রাষ্ট্র সংস্কারেরবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। ওয়াশিংটনে চলমান আলোচনার দ্বিতীয় দিনে বাংলাদেশি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের কাছে ১০ থেকে ২০ শতাংশ হারে শুল্ক নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে ৩৫ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে স্পষ্ট ‘ইতিবাচক ইঙ্গিত’ মিলেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষেরবিস্তারিত পড়ুন
২৪’র আগস্ট নিয়ে নাহিদের পোস্টে জানা গেলো অজানা কথা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয় তুলে ধরেন এনসিপির এ শীর্ষ নেতা। নাহিদ ইসলাম লেখেন, ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই ব্রিফিংয়ের পর তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়াবিস্তারিত পড়ুন
জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক, সায়েররা আর্মি ক্যু চেয়েছিল : নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে ‘সম্মত হননি’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব না পাওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্য ‘সত্য নয়’ দাবি করে তিনি বলেন, বিএনপি মহাসচিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়াবিস্তারিত পড়ুন
বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার নিবন্ধন-চালকের লাইসেন্স

রাজধানীসহ সারাদেশে দাপিয়ে বেড়াচ্ছে বিপুলসংখ্যক মধ্যম ও স্বল্পগতির অননুমোদিত, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক থ্রি-হুইলার (ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক)। মহাসড়কে নিয়ন্ত্রণহীন এসব যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনায়। ঢাকাসহ দেশের প্রধান সড়ক থেকে এসব বাহন কয়েক দফা তুলে দেওয়ার চেষ্টা করেও আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে সরকার। বৈদ্যুতিক থ্রি-হুইলারগুলোর জন্য কোনো আইন, নীতিমালা বা বিধি-বিধানও নেই। কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, সারাদেশে ৫০ লাখেরও বেশি ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক রয়েছে। এরবিস্তারিত পড়ুন

