মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচারবিস্তারিত পড়ুন

১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল

এক সপ্তাহের বিরতির পর আবার মাঠে ফিরছে আইপিএল। আগামী শনিবার, ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তী ১৮ দিনে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। ৩ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্লে-অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত হয়েছে, শুধুমাত্র দুইটি দিনেই থাকবে ডাবল হেডার—রোববার, ১৮ মেবিস্তারিত পড়ুন

জানা গেলো এতদিন কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি হত্যাবিস্তারিত পড়ুন

নিবন্ধন ও প্রতীক

জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে আপিল ও প্রতীক বরাদ্দের বিষয়ে দলটির করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে, গত ৭ মে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধনবিস্তারিত পড়ুন

সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সীমান্ত অপরাধ রোধকল্পে ৩৩ বিজিবির উদ্যোগে কলারোয়ায় মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা বিওপিতে তলুইগাছা, হিজলদী ও মাদরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্তের বিভিন্ন চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক ও মানব পাচার, অবৈধ সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নিদের্শনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রসুলপুর হাইস্কুল ‘মা দিবসে’ মায়ের পা ধুইয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস-২০২৫ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একরামুল কবির খান (বাবু খান) এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে মা সমাবেশে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন। প্রধান শিক্ষক বলেন, আমি এই বিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সকল শিক্ষকে সাথে নিয়ে বিদ্যালয় এর শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এ দেওয়া ক্ষমতাবলে সোমবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আগে গত ২১ এপ্রিল সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিস্তারিত পড়ুন

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের নিজের দায়িত্ব, সৃজনশীলতা, মননশীলতা ও সক্ষমতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সিভিল সার্জনদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন সোমবার শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকেবিস্তারিত পড়ুন

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে দলটির অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।