মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সংসদ নির্বাচন থেকে উঠে যাচ্ছে পোস্টার: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। আবুল ফজল বলেন, ‌‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এরবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (৪৫) (পাসপোর্ট নম্বর- A08018644) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি। আটক রিপন সরকার বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রামের সাজুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় মাসিক কল্যাণ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণী পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এ বছরে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন যিনি

আবুল কাসেম: সাতক্ষীরায় এবছরের প্রথমবারের মতো মাহফুজার রহমান নামের ৬০ বছর বয়স্ক এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মাহফুজার রহমান বুধবার রাতে করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস “২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সার্বিক বাস্তবায়নে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন

জুলাই সনদ ঘোষণার দাবিতে সাতক্ষীরায় এনসিপির মানববন্ধন ও সমাবেশ

গাজী হাবিব, সাতক্ষীরা: জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহবান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ৬জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর বিএসএফের

আবুল কাসেম: আন্তর্জাতিক আইন মেনে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাতে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর করা ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি, রংপুরেরর মুন্সিগজ্ঞর বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মোঃ মাসুদের স্ত্রী রোকসানা বেগম, যশোর জেলার শার্শাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক সম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

আবুল কাসেম: সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাকালিন সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মরহুমের মিঠাবাড়িস্থ কবরে পুস্পস্তক অর্পণ করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাব ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পরকীয়ার ঘর ছাড়লেন মা, অযত্নে অবহেলায় কোলের শিশু

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়ায় পরকীয়ার জেরে মা ঘর ছাড়ায় এক বছর বয়সী শিশুর মানবেতর জীবনযাপনের অভিযোগ উঠেছে। শিশু পুত্রকে রেখে মা আফিয়া সুলতানা সৌদি প্রবাসী মহাজনপুর আইতলা গ্রামের মোঃ দবির সরদারের পুত্র আরাফাত হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন বলে দাবি করেছেন শিশুটির পিতা মোস্তফা মামুনুর রশিদ। ভুক্তভোগী মামুনুর রশিদ জানান, ২০২৩ সালের ১৫ মে ইসলামী শরীয়ত মোতাবেক কালিগঞ্জের হোমিওপ্যাথি ডাক্তার আজিজুল হকের মেয়ে আফিয়ার সঙ্গে তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট কমিটির সৌজন্য সাক্ষাৎ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহবিস্তারিত পড়ুন