মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ করার লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আলোচনা সভায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সাহিত্য পরিষদের বিদায়ী সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.আমিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সখিপুরবিস্তারিত পড়ুন

দেবহাটায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সরকারি কেবিএ কলেজ চত্বরে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ সহ বিভিন্ন গাছ রোপনে অংশ নেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক নুরুজ্জামান, যুগ্ন আহবায়ক আরাফাত সানি, আব্দুর রহমান চঞ্চল, জাবিরুলবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়নি: আইএসপিআর

জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়নি জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত আছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভারত ও মিয়ানমার সীমান্তে পুশইনের মাত্রা এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপ করার মতো পর্যায়ে আসেনি। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখাসহবিস্তারিত পড়ুন

জিয়ার শিক্ষাদর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। তিনি যে শিক্ষানুরাগী ছিলেন সেটি তার হিযবুল বাহারে মেধাবীদের নিয়ে সমুদ্র যাত্রায় গিয়েছিলেন সেটিই প্রমাণ করে। তিনি বলেন, অনেকেই বলে শহীদ জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে দল প্রতিষ্ঠা করেছেন। তো তিনি দেশের মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

ইলেকটোরাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল জানিয়েছে, আপাতত তিন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যার সবকটিই ইলেকটোরাল কলেজ পদ্ধতির অন্তর্ভুক্ত। এ বিষয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হলে এবং নারী আসন ১০০ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে ৫০০ ভোটে রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

আর বসে থাকার সুযোগ নেই, দ্রুতই ব্যবস্থা : আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদ্যমান সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে একটু সমস্যা চলছে। আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরিবিস্তারিত পড়ুন

ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান

ইরানে যেসব বাংলাদেশি আটকা পড়েছে তাদের ফেরত আনতে পাকিস্তানের সহায়তা চায় বাংলাদেশ। এ ব্যপারে ইতোমধ্যেই তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে। এদিকে, বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে পাকিস্তানের। দেশটি ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে চায়। তবে এখনো বাংলাদেশিদের ফেরার প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদ। তেহরান-ইসলামাবাদের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে। সেই পত্রে তেহরান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশিদেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তা বুধবার (১৮ জুন) ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন। ইরানে ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা, তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ধোঁয়াশা অবস্থানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এটা করতে পারি। আমি এটা নাও করতে পারি।বিস্তারিত পড়ুন

কেউ আল জাজিরা দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন: ইসরায়েলি মন্ত্রী

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে ইসরায়েলে কয়েক মাস আগেই নিষিদ্ধ করা হয়েছে। তবে তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন। আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশের সহকর্মীরা তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করেছেন। বক্তব্যে বেন-গভিরবিস্তারিত পড়ুন