মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৯৬টি আসনে জামায়াতের প্রার্থী যারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আসনসংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। এটি প্রাথমিক ঘোষণা। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত। বিভিন্ন বিষয়ে সমঝোতার কারণে এখনই বিস্তারিত বলতেবিস্তারিত পড়ুন

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহ*ত

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ সবাই নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। আরিয়ান এভিয়েশন হেলিকপ্টারটি পরিচালনা করত। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন। উড্ডয়নের পর ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝে বিধ্বস্ত হয়। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, এই ঘটনা ভোরবিস্তারিত পড়ুন

ইসরায়েলে একযোগে দু’দেশের মিসাইল হামলা

ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ইসরায়েলে শনিবার রাতে একের পর এক হামলা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এ হামলায় যখন ইসরায়েল দিশেহারা তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত হেনেছে। রোববার (১৫ জুন) দ্য টাইমস অব ইসরায়েল বলছে, ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সময় ইরানের হামলা চলছিল। বৃহস্পতিবার (১২ জুন) ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়েবিস্তারিত পড়ুন

রাতের হা*মলায় তছনছ ইস*রায়েল, একের পর এক ম*রদে*হ উদ্ধার

ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার (১৪ জুন) রাতে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে। রাতে হাইফা, তেলআবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেটবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেয়া : যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে দুঃসংবাদ

পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বি‌দে‌শি নাগ‌রিক যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটি। শ‌নিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হ‌য়, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এতে আরও বলা হয়, এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায়বিস্তারিত পড়ুন

ইউনূস-তারেক বৈঠক: যৌথ বিবৃতি নিয়ে আপত্তি কিছু দলের

গত শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নজর ছিল সবার। নানা আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বৈঠকটি সম্পন্ন হয়। অবশ্য শীর্ষ দুই ব্যক্তির রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং এবং যৌথ বিবৃতি ঘোষণার বিষয়ে আপত্তি তুলেছে বেশকিছু রাজনৈতিক দল। মূলত ওই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য নতুন সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ বিবৃতির মাধ্যমেবিস্তারিত পড়ুন

আন্দোলন চলবে, চালু থাকবে নাগরিক সেবা: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (১৫ জুন) সকাল থেকে ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগরভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। ইশরাক হোসেন বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করেন। তাহলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২১ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ীর

সাতক্ষীরায় নিখোঁজের ২১ দিনেও মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু (৩২) নামের এক ইটভাটা ব্যবসায়ীর সন্ধান মেলেনি। সোমবার (২৬ মে ২০২৫) সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় বুধবার (০৪ জুন ২০২৫) নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবু এর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং—১৮৮। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী ও সাতক্ষীরা পৌরসভাধীনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর কলারোয়া পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথিত গাড়িবহর মামলায় কারাগারে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী নেতা মাহফুজুর রহমান সাবুর স্মৃতিচারণ করে দোয়ানুষ্ঠানপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মরহুমের বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু,বিস্তারিত পড়ুন

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের প্রতিবেদন

তিনমাসে সাতক্ষীরায় ৫৫৬টি অপরাধ সংঘটিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় তিন মাসে (মার্চ, এপ্রিল ও মে) ৫৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুনের অভিযোগে ১৪টি, দস্যুতার অভিযোগে ১টি, ধর্ষণের ঘটনায় ১৪টি, নারী নির্যাতনের ঘটনায় ৭৬টি, অপহরণের ঘটনায় ১টি, সিঁধেল চুরির ঘটনায় ৪টি, গবাদি পশু চুরির ঘটনায় ২টি, গাড়ি চুরির ঘটনায় ৫টি, অন্যান্য চুরির ঘটনায় ১০টি, সড়ক দুর্ঘটনার ঘটনা ২টি মামলা হয়েছে। এছাড়া মানব পাচারের ঘটনায় ১০টি, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ২টি, চোরাচালানের ঘটনায় ২১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেবিস্তারিত পড়ুন