Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২ অক্টোবর থেকে
সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী: মন্ত্রিপরিষদ সচিব

আগামী ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে ইতঃপূর্বে সরকার ঘোষিত ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পণ্যসামগ্রীর ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি জানান, এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেয়া হবে এবং অধীনদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হল রুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজবিস্তারিত পড়ুন
সাংবাদিক গাজী মোক্তারের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেন (৫৫) মঙ্গলবার (৮ই জুলাই) রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। বুধবার যোহর নামাজবাদ রসুলপুর সরকারি কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
বেসরকারি মেডিকেল কলেজে নির্বাচনী আমেজ

দেশের বেসরকারি মেডিকেল কলেজ সমূহের মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন জয়েন্ট স্টক কোম্পানীতে রেজিষ্ট্রেশন পায় ২০১০ সালে। প্রতিষ্ঠার পর বিগত ১৫ বছরে এই সংগঠনে অফিসধারী (অফিস বেয়ারার) নির্বাচনের জন্য কোন নির্বাচন হয়নি। সব সময় সিলেকশনের মাধ্যমে কতিপয় পদবীধারীরা পদে আসীন হয়েছেন। বর্তমান কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৪ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে না পেরে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে আবেদন করলেবিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকালে স্কুল চত্বরে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মো. আবির হোসেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিনকে বহিষ্কারের নামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৭ জুলাই) হাবিবুল ইসলাম হাবিব নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপির নাম, লোগো এবং লেটারহেড ব্যবহার করে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মোমিনকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় যুবদল নেতা আব্দুল মোমিন বলেন, “এটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা-এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ ও ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। গণস্বাক্ষর প্রদানকারীর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহবায়ক আরাফাত হোসাইন, জেলা যুগ্ম আহবায়ক বিএনপি তাসকিন আহমেদ চিশতি,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘কৃষক দলগঠন’ মিটিং

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রামীণ ভাবে কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে নিয়মিত ‘কৃষক দলগঠন’ মিটিং। আর এই কাজটি করে যাচ্ছেন কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে কৃষক আব্দুস সাত্তার সানা। তিনি ২০০৯ সাল থেকে প্রথমে কৃষি কাজ শুরু করেন। তার পরে এই কাজে সাফল্য অর্জন করে গড়ে তোলেন এলাকায় সবজি সামারোহ মাঠ। শুধু তাই নয় একটু একটু করে মৎস্য ঘের, গরু-ছাগলের খামার গড়ে তোলেন এলাকায়। সেই সাথে মেয়ের বিয়ে দেন। সাথেবিস্তারিত পড়ুন
কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সোমবার (০৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আলী রীয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্নবিস্তারিত পড়ুন
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কেরবিস্তারিত পড়ুন
জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এর মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। সোমবার (৭ জুলাই) সকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেবিস্তারিত পড়ুন

