বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ, নির্ধারিত সময়ের আগে আম ভাঙলে ব্যবস্থা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ করা হয়। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহের দিন ঘোষণা করা হয়েছে ৫ মে। হিমসাগর পাড়া যাবে ২০ মে। আর ল্যাংড়া ও আম্রপালি সংগ্রহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার (৩০ এপ্রিল) সীমান্ত এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ১ টি স্বর্ণের বার, ভারতীয় শাড়ী, ঔষধ ও পেন্সিল ব্যাটারি আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় বালক অনূ: ১৫ ফুটবল ও অনূ: ১৪ উন্মুক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের মাঝে অর্থ সহায়তা প্রদান

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০)এর মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে যারা বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে মৃত্যুবরনকারী পরিবারের সদস্যদের হাতে নগদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং বাকাল চেকপোস্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দাবিস্তারিত পড়ুন

র‌্যাব পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২ প্রস্তাব

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ মন্ত্রিপরিষদ বিভাগকে ১২টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিতভাবে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২টির বেশি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব (দুই একটা কম বেশি) বলে জানিয়েছে ইসি। বুধবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো.বিস্তারিত পড়ুন

অবশেষে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

যশোরের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। জানা যায়, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে বিভি-ন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুঁকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন। আবেদনেবিস্তারিত পড়ুন

দাম কমলো জ্বালানি তেলের

পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিরবিস্তারিত পড়ুন

তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন : মির্জা ফখরুল

তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ অনুরোধ জানান। মির্জা ফখরুল বলেন, ‌‘প্রফেসর ইউনূস, দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ এসময়বিস্তারিত পড়ুন

কলেজের গভর্নিং বডির সদস্য হতে স্নাতকোত্তর লাগবে না যাদের, এক ব্যক্তি দুটির বেশি নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক হলেও তিন পেশার ক্ষেত্রে- তা শিথিল করা হয়েছে। এগুলো হলো- চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এ তথ্য জানিয়েছেন। আব্দুল হাই সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের শিক্ষাজীবন শেষ করতে অনেকটা সময় যায়। এমবিবিএস শেষ করতে অনেক ক্ষেত্রে ছয় বছর লেগে যায়।বিস্তারিত পড়ুন