Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মক্কায় শিলাবৃষ্টি ও ধুলিঝড়: হজ প্রস্তুতির মাঝেই দুর্যোগের সতর্কবার্তা

‘খামসিন’ নামক মৌসুমি নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধুলিঝড় আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের ৯টি আরব দেশে।এমন পরিস্থিতিতে হজের পবিত্র নগরী মক্কা ও তার আশেপাশে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। বৃহস্পতিবার সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করেছে। যা ঝড়, প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মারাত্মক আশঙ্কার ইঙ্গিত বহন করে।খবর আনাদোলুর। হজ মৌসুমের প্রাক্কালে অস্বাভাবিক আবহাওয়া ২০২৫ সালের হজ মৌসুম শুরু হতে আর মাত্র ৪ সপ্তাহ বাকি,বিস্তারিত পড়ুন
ডিভোর্সের পরও সন্তানের টানে আদালতে আবার বিয়ে

এক দম্পতির তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পালটাপালটি মামলা করেন মা ও বাবা। শুনানির সময় বাবার সঙ্গে আদালতে সন্তানদের দেখা হতো। কিন্তু এতটুকু দেখাতে মন ভরত না সন্তানদের। সন্তানেরা মা-বাবাকে সব সময় একসঙ্গে কাছে পেতে চাইত। সাত বছর বয়সী বড় কন্যা প্রতিবার সাক্ষাতের সময় কান্নাকাটি করে মা-বাবাকে একসঙ্গে থাকার জন্য আকুতি জানাত। পরে দুই কন্যার মানসিক অবস্থা বিবেচনা করে ব্যথা ও অভিমান ভুলেবিস্তারিত পড়ুন
ভয়ংকরতম দাবানলে জ্বলছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

দাউ দাউ করে জ্বলছে আগুন। পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের উপরে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি।যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গা সংকট। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থাবিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সাবেক এমপি হাবিবকে সম্মাননা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম ও মন্দির কর্তৃপক্ষ। হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান উপলক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অনুরূপভাবে সম্মাননা জানানো হয় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকেও। আশ্রম কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কার্তিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কলারোয়ায় সরকারিভাবে খাদ্য গোডাউনে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে ধান ও চাল সংগ্রহের অংশ হিসেবে এর উদ্বোধন করা হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। কলারোয়া খাদ্য বিভাগ আয়োজিত ওই অনাড়ম্বর অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘সরকারি নীতিমালার আলোকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কোন অনিয়ম সহ্য করা হবে না।’ এসময় ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্ব বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, জেলা বিএনপি’র সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, টাউনশ্রীপুর বিজিবিবিস্তারিত পড়ুন
দেবহাটায় পরকীয়ার জেরে শিশু হ*ত্যা মামলা, আদালতের নির্দেশে লা*শ উত্তোলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মায়ের পরকীয়ায় শিশু আরমান হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য ভাতশালা এলাকা থেকে এ লাশ তোলা হয়। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান। মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই তাজুল ইসলাম জানান, শিশু আরমানের মৃত্যুর ঘটনায় তার পিতা আব্দুর রহিম বাদি হয়ে ১০ মার্চ দেবহাটা থানায় একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম

সাতক্ষীরার আমের খ্যাতি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও। দেশের গণ্ডি পেরিয়ে এ জেলার আম ২০১৫ সাল থেকেই ইউরোপের বাজারে রপ্তানি হয়ে আসছে। এ সুনাম অক্ষুণ্ন রাখতে এবং অপরিপক্ব আম বাজারজাতকরণ প্রতিরোধে এবারও আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আগামী ৫ মে থেকেই বাজারে আসবে এ জেলার আম। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায়বিস্তারিত পড়ুন
অসহায় পিতার সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে আসামিরা বাদী এবং তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছি বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনির আগরদাঁডি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন দরিদ্র অসহায় পিতা। গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর আমাদের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মাদকাসক্ত ছেলে রেজোয়ান কবির জনি কৌশলে আমার শিশুবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে হয়রানি ও দখলকৃত জমি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবেশি তৈয়েবা খাতুন ওরফে বাসিরুন ও আবির হোসেনের অত্যাচার, ক্ষয়ক্ষতি, হয়রানি ও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব মৌতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বকুল পারভিন। লিখিত বক্তব্যে বকুল পরিভন বলেন, তার চাচা সাবেক সেনা কর্মকর্তা আলহাজ¦ আব্দুৃর রাশেদের জমিতে ২০১৫ সাল থেকে ঘরবাড়ি বানাইয়া বসবাস করে আসছিলেন তিনি। চাচা আব্দুরবিস্তারিত পড়ুন

