বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বুধবার (১১ জুন) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। গত ২৫ মে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ীবিস্তারিত পড়ুন

আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেস সচিব

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট (ভুলভাবে ব্যাখ্যা) করেছেন। আমি বলেছি ‘সম্ভবত’। তারপরও এটাবিস্তারিত পড়ুন

জিরো থেকে হিরো হাসিনার বাবুর্চির!

দিনমুজুর বাবার ছেলে মো. মোশারফ শেখ (৪৭)। পড়ালেখা না করায় নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেছেন মাত্র ৫ শতাংশ জমি। ৩০ বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন একটি হোটেলে। তবে হোটেলে চাকরির মাত্র দুই বছর পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ১৯৯৬ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মোশারফ এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। গ্রাম থেকেবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

ভারতে শেখ হাসিনার গোপন ঠিকানায় জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র ও দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার আগের দিন ৬ জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। মায়ের সঙ্গেই ঈদ উদ্‌যাপন করেছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, সজীব ওয়াজেদ জয়ে সফর যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি পারিবারিক। মায়ের সঙ্গে ঈদ উদ্‌যাপনবিস্তারিত পড়ুন

যে কারণে বিমান বিধ্বস্ত হতে পারে, জানিয়েছেন বিশেষজ্ঞরা

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের এভিয়েশন বিশেষজ্ঞরা সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, পাখির ধাক্কায় আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়নের জন্য সর্বোত্তম গতি অর্জন করতে না পেরে দুর্ঘটনার শিকার হতে পারে। প্রতিবেদনেবিস্তারিত পড়ুন

বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য ইকোনমিক টাইমস। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানেবিস্তারিত পড়ুন

ভারতে যেভাবে বিধ্বস্ত হলো যাত্রীবাহী বিমান (ভিডিও)

দুপুর ১টা ১৭ মিনিট। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি বিমান। তবে কিছুদূর যেতে না যেতেই বিমানবন্দর প্রায় ৮২৫ ফুট উচ্চতা থেকে পড়ে যায় এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় আকাশে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় বিমানটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুই পাইলট ও ১০ কেবিন ক্রু সদস্যও ছিলেন।বিস্তারিত পড়ুন

ভারতে বিমান বিধ্বস্ত মেডিকেল কলেজের ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুজরাট থেকে লন্ডনগামী বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।বিস্তারিত পড়ুন

ভারতে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, যা জানা গেলো

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে বিমানটি আজ দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ৮২৫ ফুট উচ্চতা থেকে ভূপাতিত হয়। ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ারবিস্তারিত পড়ুন

ভারতে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির। দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন