বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রউফ চেয়ারম্যানের শাস্তির দাবিতে দেবহাটায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ কর্তৃক ইসলামী আলোচক কবির বীন সামাদকে মাহফিলের স্টেজে গালি-গালাজ ও অপমান করার প্রতিবাদে এবং ভারতীয় মুসলিমদের ওয়াকফ আইনের প্রতিবাদ করায় হত্যা ও নির্যাতনের ঘটনায় দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজ শেষে দলমত নির্বিশেষে মুসল্লীদের অংশগ্রহনে পারুলিয়া সেড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পারুলিয়া সেডবিস্তারিত পড়ুন

দেবহাটায় এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ!

ছুটির দিনে দায় সারা ভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদার। আর সেখানে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকেও ছিলেন নিরব দর্শকের ভূমিকায়। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী কয়েকজন এগিয়ে এসে কাজের মান নিয়ে কথা বলতেই ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডির এক কর্মচারী স্থানীয় এক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি হয়। এসময় সেখান দিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনে তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দেন। জানা গেছে,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ‘২৫) সকালে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষকবিস্তারিত পড়ুন

শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে অভিভাবক ও সচেতন এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক এম. এম. আবুল কালাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এডহক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি পদে প্রতিষ্ঠাতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি মিন্টু, সম্পাদক রাসেল

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে রহমান আজিজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদারবিস্তারিত পড়ুন

নর্থ সাউথে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হতে চান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্যান্য ভর্তিচ্ছুর সঙ্গে পরীক্ষায় বসেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছেন। ইএমপিজি প্রোগ্রামটি স্কুল অব হিউম্যানিটিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নিজের শিশু মেয়েকে জ*বাই করে হ*ত্যা করলো মা!

সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের নিজের মেয়েকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা আছমা খাতুনের (৩০) বিরুদ্ধে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কলারোয়ার বাটরা গ্রামে নিহত শিশুর নানাবাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত মেয়েকে উদ্ধার ও মাকে আটক করেছে। আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার মৃত আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। নিহতের নানা বাড়ির স্বজনরা জানান, ‘১০ বছর আগে তৌহিদুর রহমানের সাথে আছমা খাতুনের বিয়ে হয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নিহ*ত, আহ*ত বাবা-মেয়ে

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার দুপুরে তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রীতা সাধু (৩০) খুলনা জেলার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৫)। পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড় এলাকায়বিস্তারিত পড়ুন

সার্চ কমিটি গঠনকল্পে

কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সকালে সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) সংসদীয় আসনের সাংগঠনিক কমিটির ওই মতবিনিময় সভা কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া উপজেলা, পৌরসভা এবং ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনকল্পে এই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন- ‘সকল ভেদাভেদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে ইউএনও

কলারোয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সকালে ওই পরীক্ষার কেন্দ্র কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের কক্ষ পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।