Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দাম কমতে পারে যেসব পণ্য-সেবার

নতুন অর্থবছরে শুল্কের হারে পরিবর্তন আসায় প্রতিবারের মত এবারও বিভিন্ন পণ্য ও সেবার দাম কমবেশি হবে। ২০২৫ অর্থবছরের টাকা জমানোর ‘খরচ’ কমতে যাচ্ছে। দাম কমার সম্ভাবনা রয়েছে ই-বাইক, অ্যাম্বুলেন্স, বাস ও ক্যান্সারের ওষুধসহ বেশ কিছু তৈজসপত্রে। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহেমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। ব্যাংকে টাকা জমা এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারিবিস্তারিত পড়ুন
দাম বাড়তে পারে যেসব পণ্য-সেবার

নতুন অর্থবছরে শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্য ও সেবার দাম বাড়তে পারে। সোমবার (২ জুন) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুল্কহার পরিবর্তনের এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মোবাইল ফোন উৎপাদন মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই ক্ষেত্রে আড়াই শতাংশ করে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেট পেপার আমদানি সিগারেট পেপার আমদানির ক্ষেত্রেবিস্তারিত পড়ুন
৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, ভাতা নিচ্ছে ২৪০০ কোটি টাকা

দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। ১৯৯৪ সালের সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮৬ হাজার। ২০২৪ সালে এসে এই সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৮ হাজার। এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ২২ হাজার। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা ৯০ হাজার। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন ২ লাখ ৬৭ হাজার টাকা সম্মানি পান। এ হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় ২৪০০ কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তেরবিস্তারিত পড়ুন
৫০০, ২০০, ১০০ ও ১০, ৫ ও ২ টাকার নোটের নকশায় কী থাকছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার আসছে অন্যান্য মূল্যমানের নতুন নোট। কী নকশা থাকছে এসব টাকায়, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট। আগের সব মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তার ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০বিস্তারিত পড়ুন
এবারের বিশ্বসুন্দরী থাইল্যান্ডের ওপাল সুচাতা

সৌন্দর্য, সাহস ও সহানুভূতির এক মহোৎসবের মধ্য দিয়ে থাইল্যান্ডের ওপাল সুচাতা-কে মিস ওয়ার্ল্ড ২০২৫ ঘোষণা করা হয়েছে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে-তে বর্তমান বিশ্বসুন্দরী ক্রিস্টিনা পিশকোভা (চেক প্রজাতন্ত্র) নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন। সাদা অপালের মতো কোমল ও ঝলমলে ফ্লোরাল ডিজাইনের গাউন পরে ওপাল এদিন মঞ্চে হাঁটেন। যা ছিল তার ‘Opal For HER’ অভিযানের প্রতীক। মিস থাইল্যান্ড জানান, এই গাউন নারী শক্তি, সহানুভূতি ও আত্ম-আলোকের একবিস্তারিত পড়ুন
দুই কারণ দেখিয়ে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা

চলতি মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে শেষ মুহূর্তে টুর্নামেন্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ প্রসঙ্গে দেওয়া এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ টুর্নামেন্ট স্থগিতের পেছনে দুটি কারণ উল্লেখ করেবিস্তারিত পড়ুন
স্বাধীনতার পর থেকে কোন বাজেট কত টাকার

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০২ জুন) বিকেল ৩টায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ৫৪তম বাজেট এটি। বাজেট বক্তৃতার পর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হয়। জুলাইয়ের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসেরবিস্তারিত পড়ুন
কমছে চিনি-সয়াবিন তেলের দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি-সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ছাড়াও কমবে ক্রিকেট ব্যাটের দাম। কমছে ঋণপত্রে উৎসে কর। সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমেবিস্তারিত পড়ুন
নির্বাচন কমিশন পাচ্ছে ২৯৫৬ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ দেওয়া হবে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এ ছাড়া সর্বোচ্চ ৭ লাখ ৭২ হাজার ১০৬ কোটি টাকা বরাদ্দা রাখা হবে অর্থ বিভাগের জন্য। সোমবার (০২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থান করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হচ্ছে। অর্থ উপদেষ্টার ভাষ্যে, একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কিছুটাবিস্তারিত পড়ুন
বাজেটে স্কুল-কলেজ শিক্ষকদের জন্য সুখবর

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, যা শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত ৩ হাজার ৪৫৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৮৯৫ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এসব স্তরের শিক্ষক ও শিক্ষাব্যবস্থায় কিছুটা ইতিবাচক পরিবর্তনের আশা করা যাচ্ছে।বিস্তারিত পড়ুন

