বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদের আগে সুখবর পাচ্ছেন পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী

সারা দেশে ৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য খুশির খবর। আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং সোমবার (২ জুন) এই ভাতার টাকা শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন এবং কলেজের ৮৭ হাজার ৪৭ জন রয়েছেন। মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন করে ইতোমধ্যেই চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। ২৯বিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউপিতে ১কোটি ৭৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১কোটি ৭৫লাখ ৮২হাজার ৬০ টাকার বাজেট ঘোষণা করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট ব্যায় করা হবে।জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,বিস্তারিত পড়ুন

আবারো দাম কমলো জ্বালানি তেলের

দেশের বাজারে আরও এক দফা কমল জ্বালানি তেলের দাম। যা ১ জুন থেকে কার্যকর হবে। শনিবার নতুন এ মূল্যের গেজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে প্রতি লিটারে এক টাকা করে কমানো হয়েছিল। এর আগে মে মাসে জ্বালানি তেলের দামবিস্তারিত পড়ুন

কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর

সোহেল পারভেজ, কেশবপুর: যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ মে-২৫) বিকেলে কেশবপুর মধুসড়ক প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ি’র আলোকচিত্র শিল্পী, মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান তাছু-এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন ডিসি-ইউএনও

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): ময়লা ও ছেঁড়া টি-শার্ট, পরনে ছেঁড়া হাফ প্যান্ট, পায়ে জুতা নেই। মাথার চুলগুলো রুক্ষ, শরীরে দীর্ঘদিনের ক্লান্তির ছাপ। তাকে দেখলে প্রথমেই বুঝা যায়- জীবন ও জীবিকার চাপে কেমন অসহায়ভাবে বড় হচ্ছে সে। নাম তার আরাফাত হোসেন, বয়স মাত্র ১০। বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া কেরেলকাতা ইউনিয়নে। অসুস্থ বাবা কামরুল ইসলাম ও তার মা দিন পার করেন ভিক্ষা করে। ছোট বোনটি আরেকটি মুখ, যার জন্য কিছুই করার সামর্থ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির

প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী: কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে ২০২৫) উপজেলার ব্রজবাকসা ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি ৩১ মে ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দলবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে জামায়াত ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও আগড়দাঁড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ এবং সাতক্ষীরা-০৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। কর্মীদের মান উন্নয়নেবিস্তারিত পড়ুন

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন ও ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ৩১ মে ২০২৫ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ মে মানবাধিকার সংগঠন “অধিকার” সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। “অধিকার” সাতক্ষীরা জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরার সদস্য সাংবাদিকবিস্তারিত পড়ুন

১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন। শনিবার (৩১ মে) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা। সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। মোট প্রতিনিধিদলের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। রোববার তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকেবিস্তারিত পড়ুন