বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ প্রথমবারের মতো মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। শনিবার (৩১ মে) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়া বড় কথা নয়, বরং কীভাবে সেগুলো ভূপাতিত হলো, সেটিই আসল বিষয়।’ পাকিস্তান দাবি করেছিলো তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে বিপাকে স্কুলশিক্ষক

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে বিপাকে পড়েছেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান। শিক্ষকের প্রতিবাদে নিজেরা সংশোধন না হয়ে উল্টো ওই শিক্ষককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধনসহ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান। সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

গাজী হাবিব: সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারনের স্বাস্থ্য সেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি। শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করতঃ বিনামূল্যে ঔষধবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জগবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কৃষ্ণনগর ইউপির নেংগী গ্রামের দুলাল সরদারের ছেলে ইন্দ্রজিৎ সরদার (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়েবিস্তারিত পড়ুন

সংস্কার বাস্তবায়নের অগ্রগতি ও পদক্ষপ জানাতে মন্ত্রণালয়গুলোকে চিঠি

সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্ত্রিপরিষদ সচিব বরাবর একটি চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। প্রেস সচিবের চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অধীনস্থ বিভাগসমূহ যে সব সংস্কার ও উন্নয়নমূলকবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। শনিবার (৩১ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার হবে। সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারী সকলের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যাতে সকল শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সে জন্য সবাই দোয়া করবেন। শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহামেনর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। তবে শুধুবিস্তারিত পড়ুন

ফুটবলার হতে চাওয়া বুলবুল যেভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি

বহু নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে জানেন কী, ক্রিকেট থেকে ফুটবলেই বেশি ঝোঁক ছিল তার। চোটে পরেই ফুটবল থেকে ক্রিকেটের দিকে পা বাড়িয়েছিলেন বুলবুল। এতটাই ফুটবল ভালোবাসতেন যে উচ্চ মাধ্যমিকে অর্থনীতি পরীক্ষা না দিয়েই ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলেছিলেন ফুটবল ম্যাচ। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা বুলবুল দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করেছিলেন এইচএসসি পরীক্ষায়। অথচ এই ফুটবলপ্রেমিকই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই আসছে আইসিসির নতুন নিয়ম

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে আইসিসি। জুন থেকে টেস্টে এবং জুলাই থেকে সীমিত ওভারের ক্রিকেটে কার্যকর হতে যাচ্ছে নতুন প্লেয়িং কন্ডিশনস বা খেলার নিয়মাবলি। আর এই নিয়মগুলোর বাস্তব প্রয়োগ শুরু হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সবচেয়ে আলোচিত পরিবর্তন—ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে নতুন বলে খেলার নিয়ম আংশিক বাতিল করে ফিরিয়ে আনা হচ্ছে এক বলের ব্যবস্থাকে, যা পেসারদের জন্য স্বস্তির খবর হলেও ব্যাটসম্যানদেরবিস্তারিত পড়ুন

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

লাখ লাখ মুসল্লিতে মুখর পবিত্র মক্কা-মদিনা। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরিতে জড়ো হয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। হজের মূল আনুষ্ঠানিকতা রোববার (০৪ জুন) থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে শনিবার (০৩ জুন) রাতেই তাঁবুর শহর মিনায় যাওয়া শুরু করেছেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা করবেন হাজিরা। মিনায় গিয়ে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।বিস্তারিত পড়ুন