Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জয়সওয়ালের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটি। বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, গত বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্যবিস্তারিত পড়ুন
বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৪.৭৩ শতাংশ বেড়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৩৫০ কোটি মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।’বিস্তারিত পড়ুন
রাজধানীতে বড় সমাবেশ করবে জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। আওয়ামী শাসনের প্রায় পুরো সময় সরকারের ব্যাপক দমন-পীড়নের মধ্যে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি। হাসিনা সরকারের পতনের পর আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। শনিবার (৩১ মে) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুববিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত সৌদির

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আরব টাইমসের। এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। দেশটির হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় ওয়ার্ক ভিসা স্থগিতের এ ঘোষণা দিয়েছে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত,বিস্তারিত পড়ুন
সব হাসপাতালে প্রবীণদের বিশেষায়িত ওয়ার্ড চালু হবে: স্বাস্থ্য সচিব

সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
২ জুন আলোচনা জন্য বিএনপিকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২ জুন আলোচনা জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের। তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচনবিস্তারিত পড়ুন
সীমান্তে সব লাইট বন্ধ করে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে রাতভর চলে উত্তেজনা। পুশইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারো স্থানীয়রা। এ সময় বিজিবি ও আনসার ভিডিপি পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়। শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানারবিস্তারিত পড়ুন
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার রোববার সরাসরি সম্প্রচার হতে পারে

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শনিবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। গাজী এম এইচ তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। কালকের কোর্ট প্রসিডিংস (শুনানি) বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরিবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়ায় ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া মিশন যুব সংঘের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খেলাটি উদ্বোধন হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত গড়ায়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল আখড়াখোলা বল্লী ইউনিয়নকে একটি ছাগল ও রানার্সআপ নগরঘাটা কালীবাড়ি দলকে একটি রাজহাস পুরষ্কার দেয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতিবিস্তারিত পড়ুন
এলএলবি প্রিলিমিনারী পরীক্ষায় সাতক্ষীরা ল’ কলেজে প্রথম সাংবাদিক জাবের হোসেন

নিজস্ব প্রতিনিধি : এলএলবি প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট প্রকশিত হয়েছে ২৯ মে ২০২৫ তারিখে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের পরীক্ষায় সম্মিলিতভাবে সাতক্ষীরা ল’ কলেজ থেকে ৩৮৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সাংবাদিক মো. জাবের হোসেন। উল্লেখ্য তিনি জাতীয় মেধা তালিকায়ও এসেছেন। মো. জাবের হোসেন লাল সবুজের কথা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি। ২০২২-২৩ শিক্ষাবর্ষের উক্ত পরীক্ষায় সাতক্ষীরা ল’ কলেজ থেকে মোট ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন

