Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির কাপসন্ডায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার।। স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতেন্ত্রর প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কাপসন্ডা মৎস্য সেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা আক্তারুল ইসলামের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৩০ মে, ২০২৫) কলারোয়া পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী আখতারুল ইসলাম বলেন, জীবন বাজি রেখে শহীদ জিয়া প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। সিপাহী জনতার বিপ্লবে তিনিবিস্তারিত পড়ুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী

৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈনিকের হাতে শহীদ হন তিনি। তখন ক্ষণজন্ম এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। দিবসটি উপলক্ষে বিএনপি ৮ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। দলটি গত ষোল বছরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এই দিনটি পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল। তবে বিএনপিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪টি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিশেষ অভিযানে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার তেতুলতলা থেকে এ স্বর্ণের বার আটক করা হয়। এসময় ভোমরা বন্দরের দিকে ইজিবাইকযোগে গমনকারী সন্দেহভাজন মো. রুহুল আমিন (৬৮) কে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়। আটক হওয়া রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা মৃত হানিফ মুন্সিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, নবগঠিত কমিটির সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ওবিস্তারিত পড়ুন
জাপান সফরে ‘ইউনূস-ম্যাজিক!’

ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছেন জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।’ তিনি আরও বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বারবিস্তারিত পড়ুন
দেশ গঠনে খালেদা জিয়ার আহবান

‘খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি (জিয়াউর রহমান) শাহাদাৎ বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে।’ বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। নির্বাচন ও গণতন্ত্রের পথে স্বাভাবিকভাবেবিস্তারিত পড়ুন
ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব : তারেক রহমান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের (সরকার) ইনটেনশন ভালো থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। তবে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে আমি এটাও মনে করি যে, ডিসেম্বরের আগেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত একবিস্তারিত পড়ুন
দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত

দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। দেশটি জানিয়েছে, ভারত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচন চায়। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধির জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি। বাংলাদেশের উচিত দ্রুততম সময়েরবিস্তারিত পড়ুন
ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (২৯ মে) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জারি করা হয়। দূতাবাস জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতপূর্ণ হতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে এবং খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে। এক্ষেত্রে দূতাবাস বিক্ষোভ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতাবিস্তারিত পড়ুন

