বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এক লাখ শ্রমিক নেবে জাপান

আগামী কয়েক বছরের মধ্যে বড় পরিসরে বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে জাপান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন, মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন তাদের সদস্য গ্রুপ এক লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা।বিস্তারিত পড়ুন

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওবিস্তারিত পড়ুন

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন। জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে গেলো। নতুন কেউ বিসিবি সভাপতি হবেন। সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি হওয়া নিয়ে জোড় আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিবিস্তারিত পড়ুন

সিলেট নয়, ঢাকায় হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

এশিয়ান কাপ ফুটবলে আগামী ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে টিকিট চাহিদা দেখে বাফুফের অনেক বিষয়ে বোধদয় হচ্ছে। তারা পরবর্তী ম্যাচগুলো নিয়ে আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবে। বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাফুফে এখনই পরিকল্পনা সাজিয়েছে। এই ম্যাচটি সিলেটে করার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। কারণ গ্রুপ পর্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হবে বাংলাদেশ-ভারত। সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এটি। এশিয়ান কাপের বাছাই ম্যাচ হলেও বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা কাজ করে দর্শকেরবিস্তারিত পড়ুন

ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করলেন। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও আরও পাঁচ দেশের হাইকমিশনার/রাষ্ট্রদূত দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য বলছে, আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেইন্ট কিটস অ্যান্ডবিস্তারিত পড়ুন

জাতীয় বাজেট ঘোষণা ২ জুন, হবে সরাসরি সম্প্রচার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২ জুন সোমবার জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। ওই দিন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। তথ্য অধিদপ্তর বৃহস্পতিবার (২৯ মে) এক তথ্য বিবরণীতে এ কথা জানায়। তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে। অর্থবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৌরসভা গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পৌরসভা গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা নির্বাচনবিস্তারিত পড়ুন

সদ্য কারামুক্ত কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সাথে সাক্ষাৎ করলেন কলারোয়া পৌর আমীর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য কারামুক্ত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু। বৃহস্পতিবার (২৯ মে) ঢাকায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ পরস্পরের খোঁজখবর নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু এ সময় সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার খোঁজখবর নেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়ায় প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ তলুইগাছা, কুশখালি, হিজলদী, মাদরা, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকবিস্তারিত পড়ুন

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে। বর্তমানবিস্তারিত পড়ুন