বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খালাস পেয়ে খালেদা জিয়া ও বিপ্লবীদের ধন্যবাদ জানালেন শফিক রেহমান

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় শফিক রেহমান এজলাসে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, আজ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। তিনি বহু সভা-সমিতিতে আমার মুক্তিবিস্তারিত পড়ুন

আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে দাবি করি না, আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার কাছে বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াতবিস্তারিত পড়ুন

খালাসের রায়ে কারা হাসপাতালে মিষ্টিমুখ করলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় শুনে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এসময় তাকে মিষ্টিমুখও করানো হয়। এদিন তার হাতের দুই আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্নিত ছবিও ধারণ করা হয়েছে। এর আগে সকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দবিস্তারিত পড়ুন

কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে সচিবরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের বিভিন্ন আন্দোলনরত সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দিয়েছেন। সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভাবিস্তারিত পড়ুন

আপিলে খালাস : রায় ট্রাইব্যুনাল হয়ে কারাগারে গেলেই মুক্তি আজহারের

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। জানা গেছে, রায়ের বিষয়ে আপিল বিভাগে একটি শর্ট অর্ডারের আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পর আদালতের (শর্ট অর্ডার) রায়ের সংক্ষিপ্ত অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে কারাগারে গেলেই তিনি মুক্তি পাবেন। সেটি যখনইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা দলিল লেখক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ায় আবু হাসানকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়া সর্বস্তরের দলিল লেখক ও সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। উক্ত নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন ডা. আবদুল ওহাব আজাদ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদকে নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক পত্রে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা এ.বি.এম. হাফিজুর রহমান (সুপার ও সদস্য সচিব), মাওলানা মো. রুহুল আমিন (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো. সাজ্জাত হোসেন (অভিভাবক সদস্য)। নির্বাচিত সভাপতি ডা.বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে এসডিএফ’র স্টেক হোল্ডার কর্মশালা ও শিক্ষা বৃত্তির চেক প্রদান

এস. এম. শফিক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এসডিএফ’র সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

দৈনিক আজকের দর্পণের সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ হাফিজুর রহমান। মঙ্গলবার (২৭ মে) কর্তৃপক্ষের কাছ থেকে তিনি পরিচয় পত্র গ্রহণ করেন। সাংবাদিক হাফিজুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আশাশুনি পরিবার পরিকল্পনা অফিসে জনবল সংকট, সেবা প্রদানে ধীরগতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জনবল সংকটের কারণে সেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে বর্তমানে তিন জনের কাজ দুইজনে পালন করছেন। এদিকে সাতক্ষীরা সদর অফিসে অতিরিক্ত দুইজন কর্মচারী ডেপুটেশনে রয়েছেন। এই জনবলের ভারসাম্যহীনতার কারণে আশাশুনি অফিসে সেবাগ্রহীতারা সময়মতো সেবা পাচ্ছেন না, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা মো. আবু হাসান বলেন, “আমি গত সপ্তাহে পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন