বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন ডা. আবদুল ওহাব আজাদ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদকে নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক পত্রে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা এ.বি.এম. হাফিজুর রহমান (সুপার ও সদস্য সচিব), মাওলানা মো. রুহুল আমিন (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো. সাজ্জাত হোসেন (অভিভাবক সদস্য)। নির্বাচিত সভাপতি ডা.বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে এসডিএফ’র স্টেক হোল্ডার কর্মশালা ও শিক্ষা বৃত্তির চেক প্রদান

এস. এম. শফিক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এসডিএফ’র সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

দৈনিক আজকের দর্পণের সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ হাফিজুর রহমান। মঙ্গলবার (২৭ মে) কর্তৃপক্ষের কাছ থেকে তিনি পরিচয় পত্র গ্রহণ করেন। সাংবাদিক হাফিজুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আশাশুনি পরিবার পরিকল্পনা অফিসে জনবল সংকট, সেবা প্রদানে ধীরগতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জনবল সংকটের কারণে সেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে বর্তমানে তিন জনের কাজ দুইজনে পালন করছেন। এদিকে সাতক্ষীরা সদর অফিসে অতিরিক্ত দুইজন কর্মচারী ডেপুটেশনে রয়েছেন। এই জনবলের ভারসাম্যহীনতার কারণে আশাশুনি অফিসে সেবাগ্রহীতারা সময়মতো সেবা পাচ্ছেন না, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা মো. আবু হাসান বলেন, “আমি গত সপ্তাহে পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সিটি কলেজের নতুন সভাপতিকে অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র পক্ষ থেকে সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আমিন লাভলুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত মো. নুরুল আমিন লাভলুকে মনোনীত করেছেন। তিনি সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদে ৬শ ৪১ পরিবার পেলো ঈদুল আযহার চাউল

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশানের উপস্থিতে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬শ, ৪১টি কার্ডের বিপরীতে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা একাডেমিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার গয়ড়ায় অনুমোদনবিহীন স-মিলে টাস্কর্ফোসের অভিযান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে স-মিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সোমবার (২৬ মে ২০২৫) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় অধীনস্থ কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের ((ইউএসসিআইআরএফ) সভাপতি স্টিফেন শ্নেকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে তিনি এ কথা বলেন। সাক্ষাতে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বর্তমান অবস্থা, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, ধর্ম বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিকবিস্তারিত পড়ুন

গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। সোমবার (২৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে ‘গুম সপ্তাহ’ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এইবিস্তারিত পড়ুন