Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে ১৫ মার্চ ২০২৫ তারিখে সাতক্ষীরার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন’ প্রতিপাদ্যে এই সম্মেলনে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশে শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ, আহছানিয়া মিশন অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ প্রায় এক হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনেরবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দল কয়েজিয়েট স্কুলের এডহক কমিটির সভা অনুষ্ঠিত

জি,এম আল ফারুক, আশাশুনি : আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব বাবলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি রওশনারা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন, স্বীকৃতি নবায়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এতিমদের সাথে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ৬৪ (ফরমার আরআইডি ৩২৮১), বাংলাদেশ এর উদ্যোগে সাতক্ষীরায় এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে ক্লাব প্রেসিডেন্ট ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
শার্শার গোগার ৯টি ওয়ার্ডে একযোগে বিএনপির ইফতার মাহফিল

মোঃ শাহারুল ইসলাম রাজ: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন। এ ইফতার ও দোয়া মাহফিলে গোগা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইছাপুর গ্রামে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, ২নং ওয়ার্ড অগ্রভুলোট গ্রামে উপস্থিতবিস্তারিত পড়ুন
তালার আরো কয়েকটি খবর পড়ুন
তালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনও রাসেল

সাতক্ষীরার তালা বাজারে জলাবদ্ধতা নিরশনে ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। শনিবার (১৫ মার্চ) সকালে তালা সরকারী বিদে উচ্চ বিদ্যালয় সংলগ্ম ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেন। তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা নাগরিক কমিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন এসময় উপস্থিত ছিলেন। ## মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার তালায় সূদের টাকা আদায়ে মিথ্যা মামালা,বিস্তারিত পড়ুন
বাংলাদেশের মানুষের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশের মানুষের স্বার্থে সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য এখনও যা করেছে তা প্রশংসনীয়। তাদের দেশে ফেরাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিষয়েও আলোচনা করেন গুতেরেস। এদিন বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক শেষে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন জাতিসংঘবিস্তারিত পড়ুন
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর অত্যন্ত অর্থবহ: পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা, অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে চাই। এ ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা কাম্য। অন্যদিকে রোহিঙ্গা সংকটবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সঙ্গে বৈঠক
সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” এ স্লোগানে বনজীবি নারী-পুরুষ সদস্যদের নিয়ে এ দক্ষতা উন্নয়ন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন করার করার লক্ষ্য উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রুপান্তর এবং হেলভেটাস এরবিস্তারিত পড়ুন
শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর): শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান, শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি ইউনিয়নের যাদবপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান। তিনিবিস্তারিত পড়ুন

