শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাগুরায় ধ*র্ষ*ণের শিকার সেই শিশু মা*রা গেছে

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সি সেই শিশুটি মারা গেছে। মাগুরার সেই শিশুটিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। কর্নেল নাজমুল হামিদ বলেন, বৃহস্পতিবার সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রফিকুল আলম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘গেল ৭ মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

বিশেষ বিসিএসে নিয়োগ পাবে ২ হাজার চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সায়েদুর রহমান। তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরাবিস্তারিত পড়ুন

হোলি উৎসব: ভারতে মুসলিম ধরপাকড়, ত্রিপলে মসজিদ ঢেকে দেয়া হলো

ভারতের উত্তরপ্রদেশের সাম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্যটির প্রশাসন। অন্তত ১,০১৫ জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে এবং প্রায় এক ডজন মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদ, যেগুলোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো প্রচারণা চালাচ্ছে, সেগুলোর ওপর ত্রিপল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) পৃথক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ইন, ডেকান হেরাল্ড ও মাকতুব ইন্ডিয়া। একইসঙ্গে দ্যবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় বিএনপির ইফতার মাহফিল সফল করতে প্রস্তুতি সভা

শাহারুল ইসলাম রাজ, শার্শা : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় কায়বা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিক শেখ জিল্লুর মায়ের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত শেখ ইমান আলির সহধর্মিণী প্রয়াত রোকেয়া খাতুনের ৭ম মৃত্যুবার্ষিকী ১৪ মার্চ, শুক্রবার। তিনি দৈনিক পত্রদূতের কলারোয়া প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর মাতা। মরহুমার জ্যেষ্ঠ পুত্র শেখ ফারুক আহমেদ পৌরসভার সাবেক কাউন্সিলর ও মেজো পুত্র শেখ বেনজীর আহমেদ বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত। ২০১৮ সালের ১৪ মার্চ কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র। কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের উদ্যোগে রমজান, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

আসাদুজ্জামান ফারুকী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, নামাজ রোজার মতই যাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক। তিনি বলেন, এই হক তাদের কাছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কলারোয়ার বাচ্চু ও গালিব

নবগঠিত সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন কলারোয়ার হাসান মাহমুদ বাচ্চু ও সদস্য সচিব মনোনীত হয়েছেন আসাদুল্লাহ আল গালিব। অতিসম্প্রতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে তারা স্থান পেয়েছেন। কমিটিতে এডভোকেট কামরুজ্জামান ভুট্টোকে আহবায়ক, প্রভাষক আনারুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শেখ শরিফুজ্জামান সজীবকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে।

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিন পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। পদ্ধতিগুলো হলো- সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান। সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে প্রক্সি ভোট পদ্ধতিটি মোটামুটি পরিসরে আর বাকি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গতবিস্তারিত পড়ুন