শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ায় হওয়া এই বৈঠকের পর দেশটিতে শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন ড. আসিফ নজরুল। ভিডিওতে তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।বিস্তারিত পড়ুন

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাদের এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে মাহফুজ এ কথা বলেন। সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগবিস্তারিত পড়ুন

নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে- এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। গত ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্যবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে শিগগিরই : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিগগিরই অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া শুরু হবে, যারা জার্নালিস্ট (সাংবাদিক) তারাই পাবেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল, আমরা বলেছি এটা একটা মিসটেক। সে অনুযায়ী, আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন নীতিমালা হয়েছে। আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড দেব এবং নীতিমালাটা খুববিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা: গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতার সুপারিশ

গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সামালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘মহার্ঘ ভাতা’ সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি পর্যালোচনাবিস্তারিত পড়ুন

ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে: ফয়েজ আহমদ

নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না- এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে। বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ বলেন, নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটেরবিস্তারিত পড়ুন

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএ’র তত্ত্বাবধানে রাখার দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রাখার দাবি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১৫ মে) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর সফর করে তিনি ইসলামাবাদের ‘পারমাণবিক অস্ত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের সশস্ত্র বাহিনীর উদ্দেশে রাজনাথ বলেন, ‘বিশ্ব জানে যে, আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার কতটা দৃঢ়- এটা এই সত্য থেকে দেখা যায় যে, আমরা তাদের (পাকিস্তানের) পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি। পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকেবিস্তারিত পড়ুন

কবে থেকে টানা বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা বজায় থাকবে আগামী অন্তত এক থেকে দেড় সপ্তাহের মতো। ফলে শিগগির গরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে না দেশবাসীকে। বৃহস্পতিবারসহ আবহাওয়া অধিদপ্তরের আগামী ৪ দিনের এবং বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএকবিস্তারিত পড়ুন

বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন সাবেক বিডিআর জওয়ান। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় তারা মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। মুক্তি পাওয়াদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন