Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল রায় ১ জুন

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করা হবে ১ জুন বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছেন। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলে। পরে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।বিস্তারিত পড়ুন
মির্জা ফখরুলের সফল অস্ত্রোপচার

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বিকাল ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আর বলেন, উনার (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনজুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদল নেতৃবৃন্দ। গত ১২ মে রাতে কলারোয়া উপজেলার খোরদো বাজারে দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনজুরকে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া মঞ্জুর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলকবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলাতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
শ্যামনগরে বিএসএফের পুশইন করা ৩ ভারতীয় কারাগারে, ৭৫ জনকে পরিবারে হস্তান্তর

গাজী হাবিব, সাতক্ষীরা: ভারতের গুজরাটের বস্তি থেকে তুলে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় একটি চরের মধ্যে ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জম্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় ৩ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর থানা চত্ত্বরে বাংলাদেশ কোস্টগার্ড আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকালে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা, কেরালকাতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মোশারফ হোসেন, মোস্তফা জামান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর হোসেন, শিক্ষক আজিজুর রহমান, উদ্যোক্তা সারমিন আক্তার, ছাত্র প্রতিনিধিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধবিস্তারিত পড়ুন
বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। নূরজাহান বেগম বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ববিস্তারিত পড়ুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ৬টি পদ সংরক্ষিত থাকবে, প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব তৌহিদ বিন হাসান সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে উপসচিব (ক্যাডার বহির্ভূত)-এর ৬ (ছয়) টি পদ নির্দেশক্রমে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলো। প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলেবিস্তারিত পড়ুন
দুর্নীতির মামলায়
৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল

দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। পরে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। পরে জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে এখন জোবাইদা দণ্ডের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

