Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না আনে: সারজিস

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারজিস বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতেবিস্তারিত পড়ুন
এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে: গুম কমিশন

এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান জানিয়েছেন, বগুড়া পুলিশ লাইনে এ বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই এবসার্ট একটা ব্যাপার।বিস্তারিত পড়ুন
মসজিদে দান করতে বাঁশদাহায় সরকারী গাছ বিক্রি করলেন জামায়াত কর্মী গফুর ঢালী

সাতক্ষীরা প্রতিনিধি: টেন্ডার ছাড়াই সরকারি শিশু গাছ বিক্রি করে দিলেন সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা গ্রামের জামায়াত কর্মী গফুর ঢালী। সোমবার (৩ মার্চ) দুপুরের মধ্যে বিক্রিত ওই শিশু গাছটি কর্তন করে গুড়িবাদে সকল লগ ও ডালপালা নিয়ে চলে গেছেন গাছ ব্যবসায়ী হাওয়ালখালী গ্রামের আরিফুল ইসলাম ওরফে আরি। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মজুমদার খালের উপর নির্মিত কাওনডাঙ্গা ব্রীজ সংলগ্ন একটি শিশুগাছ কর্তন করে গুড়িটা রেখে দেওয়া হয়েছে। এসময় নাম প্রকাশবিস্তারিত পড়ুন
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির বেশিরভাগ শীর্ষনেতা। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। আন্দোলনে তোড়ে অবশেষে ৫ আগস্ট খড়কুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। তখন থেকে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এরই মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেবিস্তারিত পড়ুন
বিপিএম পদক পেলেন সেই সাহসী এএসআই মেসবাহ

আহত হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করা সেই এএসআই মো. মেসবাহ উদ্দিনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হয়েছে। রোববার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এএসআই মেসবাহ’র এ পদকপ্রাপ্তির সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরস্কারবিস্তারিত পড়ুন
নিন্মমানের কাজে বাধাঁ দেয়ায় উল্টো কলারোয়া পৌর প্রকৌশলীকে মারপিট!

সাতক্ষীরায় কলারোয়ায় রাস্তার পাশে নি¤œমানের প্যারাসাইডের ওয়াল নির্মানে প্রতিবাদ করায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) শেখ রুহুল আমিনকে মারপিট করার অভিযোগ উঠেছে। কলারোয়া পৌর সদরের শেখ আমানুল্লাহ কলেজের সামনে সোমবার বেলা ১১ টার দিকে সরদারপাড়া রাস্তার উপর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কলারোয়া পৌরসদরের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে দিয়ে তুলাশীডাঙ্গা সরদারবাড়ি যাওয়ার পাকা রাস্তাটি সংস্কারের জন্য মেসার্স আসাদুজ্জামান সেলিম নামে এক ঠিকাদার দায়িত্বপান। তবে স্থানীয় ঠিকাদার পৌর সদরের গদখালী গ্রামের নাজমুলবিস্তারিত পড়ুন
ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাজদা লাহবিব দেখা করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ইইউর কমিশনার হাজদা লাহবিব বলেন, ইইউ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনেরবিস্তারিত পড়ুন
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর নতুন নাম হতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)’। সোমবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাশেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র। নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন,বিস্তারিত পড়ুন

