শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় রসুলপুর হাইস্কুল ‘মা দিবসে’ মায়ের পা ধুইয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস-২০২৫ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একরামুল কবির খান (বাবু খান) এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে মা সমাবেশে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন। প্রধান শিক্ষক বলেন, আমি এই বিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সকল শিক্ষকে সাথে নিয়ে বিদ্যালয় এর শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এ দেওয়া ক্ষমতাবলে সোমবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আগে গত ২১ এপ্রিল সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিস্তারিত পড়ুন

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের নিজের দায়িত্ব, সৃজনশীলতা, মননশীলতা ও সক্ষমতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সিভিল সার্জনদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন সোমবার শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকেবিস্তারিত পড়ুন

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে দলটির অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।

ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নেই। তিনি নিজে একটা গাড়িও ওন করেন না।’ সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি, গ্রামীণ ওয়ালেটসহবিস্তারিত পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা জরুরি বলে মনে করেন সিভিল সার্জনরা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৬৪ জেলা সিভিল সার্জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনে তারা এই দাবি জানান। সোমবার (১২মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সিভিল সার্জনদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সোমবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুফতি আকতারুজ্জামান। প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও গবেষক মাওলানা যোবায়েরুল ইসলাম। তিনি সূরা আল-বাকারার ২৪তম রুকুর উপর ভিত্তি করে মানবজীবনের দিকনির্দেশনা, সমাজ সংস্কার এবং সমকালীন বাস্তবতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে জেলাবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী কর্মজীবী দল সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সালাহউদ্দীন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান নয়ন কর্তৃক গত ইং ৭ই মে ২০২৫ বুধবার সাতক্ষীরা জেলা শাখায় এড. মোঃ সোহরাব হোসাইনকে আহ্বায়ক এবং মোঃ আবুল হাসান বাবলুকে সদস্য-সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। উক্ত কমিটির যুগ্ম-আহবায়কগণ- এড. রেজাউল করিম রকি, এড. সাইফুল ইসলাম, এড. এস এম আজিজুল হক,বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক নার্সেস দিবসে সাতক্ষীরায় র‍্যালি-আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কেকটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড ও স্বাস্থ্য সেবা পেশাজীবী ফোরামের এর আয়োজনে পলাশপোলস্থ হাসপাতালের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় হাসপাতালের দ্বিতীয় তলায় যেয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন