সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

চলতি বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ৩১ মে পর্যন্ত ফ্লাইট চলবে বলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকারে হয় দ্রুতই নির্বাচন, অন্যথায় প্রশাসক নিয়োগ : উপদেষ্টা আসিফ

সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতিবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। তারপর থেকে উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান। চীনের রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদেরবিস্তারিত পড়ুন

নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কী দেখছি, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। মঙ্গলবার (১৮বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের ওপর চাপ বাড়ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বেড়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার, অন্তর্বর্তী সরকার সবকিছু করছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তাকে (শেখ হাসিনা) দেশে এনে বিচার করা। কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে,বিস্তারিত পড়ুন

আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে কলারোয়ায় নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে কামরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌরসভার ১,২ও ৯নং ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন মো. কামরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের এক আদেশে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২০২২ সালের জুলাই মাসে কলারোয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষা ও সরকারি অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কামরুল ইসলাম প্যানেলের ১নং প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হন। ওই সুপারিশের আলোকে কামরুল ইসলামকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১,২বিস্তারিত পড়ুন

যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের

যুবসমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি), যাতে দেশের প্রতিরক্ষায় যুবসমাজ অংশগ্রহণ করতে পারেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশনে তারা এ প্রস্তাব দেন। অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সিভিল মিলিটারি কো-অপারেশন কিভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকরা প্রশ্ন করেছিলেন। সিভিলবিস্তারিত পড়ুন

সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন। বছর চারেক আগে তিস্তা প্রকল্পে সহায়তা চেয়ে প্রস্তাব পাঠালে পরবর্তীতে বাংলাদেশ আর কোনো প্রতিক্রিয়া জায়াননি। মঙ্গলবার (১৮ ফ্রেবুয়ারি) ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত চীন। তিস্তার নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে যত তাড়াতাড়িবিস্তারিত পড়ুন

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি

অবশেষে দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মবিস্তারিত পড়ুন

‘দৌড়াও হাসিনা দৌড়াও’ গেমে মেতেছেন নেটিজেনরা

ফোনে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন হয়ে গেলে বিরক্ত হয়ে কিংবা শখের বশে গুগল ক্রোমের বিখ্যাত ডাইনোসর গেম খেলেননি এমন মানুষ সম্ভবত খুব কমই আছেন। এবার গুগল ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটায়ার গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। গেমটির নাম—‘দৌড়াও হাসিনা দৌড়াও’। প্রকাশের পর মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেমটি। খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী। নতুন এই স্যাটায়ারবিস্তারিত পড়ুন