সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গুম-আয়নাঘর শেখ মুজিবের আমলেই ঘটেছে: মাহফুজ আলম

গুম, আয়নাঘর এবং নির্বিচার নিপীড়ন এসব ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাকিলের মা বিবি আয়েশা। সভাপতিত্ব করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। উপদেষ্টা বলেন, শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ বেশ কিছু আসামির তদন্ত কাজ প্রায় শেষ: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাসহ বেশকিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সঙ্গে নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে হাজির করে শুনানির সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি। আজ যাদের হাজির করা হয়েছে তাঁরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক,বিস্তারিত পড়ুন

মেহেরবানি করে চোখ রাঙাবেন না: জামায়াতের আমির

রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান খুঁজছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বার্তা দেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ-বিক্ষোভ অব্যাহত থাকবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, কিন্তু ফ্যাসিবাদের কঠিন সাক্ষীবিস্তারিত পড়ুন

২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিআইআইএসএস মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণশক্তি নিয়ে বাংলাদেশে নতুন একটি ছাত্র-জনতার রাজনৈতিক দল করব, যারা ছাত্র-জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে।’ কবে দলটি আত্মপ্রকাশ করবে, এমন প্রশ্নের জবাবে তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয়সহ ৪ জন আটক, মাদক উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে সীমান্তবর্তী রাজপুর এলাকা থেকে ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে ও বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, কলারোয়ার রাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারায়ণ চন্দ্র রায় (৫১) ও কল্যাণী জেলার সূধীর সরকারকে (৫৭) আটক করে। তারাবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর তাঁতী দলের পরিচিতি সভা

সানবীম করিম সিয়াম : জাতীয়তাবাদী তাঁতী দলের কলারোয়া পৌর শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর তাঁতী দলের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর তাঁতী দলের আহবায়ক ডা. রফিকুল ইসলাম রফিক। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সভায় বক্তারা আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর যুব দলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলাবিস্তারিত পড়ুন

জাসাসের দেবহাটা উপজেলা কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর দেবহাটা উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের অফিসিয়াল প্যাডে (১৭ ফেব্রুয়ারী) জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন সাক্ষারিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১১ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা শাখা আহবায়ক কমিটি (আংশিক) আহবায়ক মনিরুজ্জামান (মনি), সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম, শহিদুল ইসলাম, প্রফেসর নাসিরউদ্দীন, শরিফুল ইসলাম, সদস্য সচিব সুমন হোসেন, সদস্য ইয়াকুব আলী, শাহিন আলম, ইব্রাহিম সরদার,বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপি নেতা কলিম উদ্দীন আর নেই

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সহ.সভাপতি কলিম উদ্দীন (৮৫) আর নেই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে অসুস্থ্য ও বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। তার বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৫কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। এদিন আসরের নামাজের পর বাড়ি চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক মাওলানা আক্তার ফারুকের সঞ্চালনায় জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সারাদেশে আওয়ামীলীগের বিভিন্ন নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কলারোয়া পৌসদরে ওই মিছিল করে ছাত্রদল। কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিব, রাব্বি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোয়েলের নেতৃত্বে মিছিলে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ, সদস্য সচিব সৈকতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসময় তারা অবিলম্বে আওয়ামীবিস্তারিত পড়ুন

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে, এ দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারা মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার ভেতরে আনতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এবিস্তারিত পড়ুন