রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ডা. জুবাইদা রহমানের নিরাপত্তায় বাড়তি সতর্কতা

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। দেশে ফিরে ধানমন্ডিতে নিজের বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ উঠবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জানানো হয়েছে, জুবাইদা রহমানের আগমনকে ঘিরে ওই বাসায় ব্যাপক প্রস্তুতি চলছে। ঘরের ভেতরে-বাইরে করা হচ্ছে নিরাপত্তা-ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভি, নিশ্চিত করা হচ্ছে পানি, বিদ্যুৎ, গ্যাস,বিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রবিবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষারিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক,বিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কলারোয়ায় পৌর বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিশ্বাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৫-৬ সদস্যবিস্তারিত পড়ুন

তালায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার (৩ মে) সকালে তালা প্রেসক্লাবের আয়োজনে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা প্রেসক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ ফয়সাল। সাংবাদিক মোস্তাফিজুর রহমান রিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজীবিস্তারিত পড়ুন

তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে (শনিবার) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম। তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। বৈঠকের মূল আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুহাম্মদ আবদুরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। উদারতার স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সহায়তা করে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস। সাধারণ চিকিৎসা ছাড়াও রক্তচাপ, ডায়াবেটিস পরিমাপ এবং ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। সাতক্ষীরা সাংবাদিক সমাজ-এর আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,বিস্তারিত পড়ুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমরা নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি: তারেক রহমান

নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (০৩ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। পোস্টে ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নিজের ভেঙ্গ করা ছবি যুক্ত কেরে দেন। তারেক রহমান বলেন, বিএনপি এক নতুন ধারার সাংবাদিকতা থেকে প্রেরণা গ্রহণ করে। যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখে। আমরা নির্ভীক ও পক্ষপাতহীনবিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেবিস্তারিত পড়ুন