Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তৌহিদ–জয়শঙ্কর বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ

বাংলাদেশ ও ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তারা। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। ২০২৪বিস্তারিত পড়ুন
নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্যসচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে, ২১ ফেব্রুয়ারির আশপাশের সময়েই কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রসংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা। সম্প্রতিবিস্তারিত পড়ুন
ডিসি সম্মেলনে গিয়ে ‘কষ্ট পেলেন’ প্রধান উপদেষ্টা

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। এতে ‘কষ্ট পেয়েছেন’ তিনি। নিজের বক্তব্যের সেই কষ্টের কথা প্রকাশ করেছেন ড. ইউনূস। তিনি বলেছেন, ‘প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো।’ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাকে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
কারো ধমকে কোনো কাজ করার প্রয়োজন নেই : ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে বলেছেন প্রধান উপদেষ্টা। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) নিজ নিজ জেলায় সৃজনশীল কাজেরবিস্তারিত পড়ুন
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবেবিস্তারিত পড়ুন
শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়। এর আগে ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ানবিস্তারিত পড়ুন
সিএনজি অটোরিকশা চালকদের মামলা-জরিমানার সিদ্ধান্ত বাতিল

পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রুয়ারি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ৬ দিন পর সেই নির্দেশনা স্থগিত করেছে সংস্থাটি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ। এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে বিআরটিএ থেকে বলা হয়, পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়বিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা সমিতির আহবায়ক কাঞ্চন, সদস্য সচিব জয়তু

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমিতিতে মোঃ আজগর আলী কাঞ্চনকে আহ্বায়ক এবং মোঃ রফিকুল ইসলাম জয়তুকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে অবস্থিত সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে কলারোয়া উপজেলা সমিতির পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুজ্জামান, অ্যাডভোকেট আব্দুল গফফারকে এম আশরাফুজ্জামান(পলাশ)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- শাহীদুজ্জামান রিপন, মোঃ আবু তারেক, আমিনুর রহমান শান্ত, তুষার রহমান,বিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদীর বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে মানবজমিন

হোসেন আলী, সাতক্ষীরা: গণমানুষের আস্থার প্রতীক হয়ে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ২৭ বছর অতিক্রম করেছে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন। গত দেড় দশক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে এ পত্রিকাটি। এছাড়া, সাম্প্রতিক জুলাই-আগস্টের অভ্যুত্থানেও মানবজমিনের ভূমিকা ছিল সবচেয়ে আলোচিত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবজমিন-এর ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই মানবজমিন-এর সাহসী সাংবাদিকতার ইতিহাস ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: আশাশুনির খাজরায় মাদক ও অনলাইন জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে রাউতাড়া প্রভাতী যুব সংঘের উদ্যোগে ১৬দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুব অধিকার পরিষদ ক্রিকেট একাদশ আশাশুনি কে হারিয়ে কয়রা নারানপুর শতদল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়নের কপোতাক্ষ নদের চরে রাউতাড়া প্রভাতী যুব সংঘের আয়োজনে সংঘের নিজস্ব মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রভাতী যুববিস্তারিত পড়ুন

