Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ। তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে ফ্লাইটের নিয়মিত রুটেই ঢাকা ফেরার ইচ্ছা পোষণ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিজের শারীরিক অবস্থাবিস্তারিত পড়ুন
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ -এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোনবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের বাইপাস এলাকায় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবুবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এছাহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরেবিস্তারিত পড়ুন
বিবিসির প্রতিবেদন
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা

দ্বিপাক্ষিক সম্পর্কের টানপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ। এতে উদ্বেগের মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার (০২ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে তুলার সুতা (ইয়ার্ন) আমদানি সীমিত করে, স্থানীয় শিল্পকে সস্তা আমদানির প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাবিস্তারিত পড়ুন
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা ও পারিবারিক আবহে কাটানো এই সময়ের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি সোমবার ঢাকায় ফিরবেন।’ দেশে ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গীবিস্তারিত পড়ুন
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা সেদেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকেবিস্তারিত পড়ুন
অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, ‘আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে।’ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন শফিকুলবিস্তারিত পড়ুন
একের পর এক কালবৈশাখী আসছে চলতি মাসে

চলতি মাসে একাধিক কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে ২ থেকে ৩বিস্তারিত পড়ুন
কাশ্মীরে স*ন্ত্রাসী হা*মলা: পাকিস্তানকে যে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির মধ্যে যেকোনও মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা ছয়দিন ধরে দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। তবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার (১ মে) বলেছেন, ওয়াশিংটন আশা করছে, পাকিস্তান ইসলামাবাদ-ভিত্তিক সন্ত্রাসীদের ধরতে ভারতকে সহযোগিতা করবে।বিস্তারিত পড়ুন

