Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভালোবাসা দিবসে ডিভোর্স মামলায় ডিসকাউন্ট আইনজীবীর!

বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা ও উদযাপনের দিন হিসেবে পরিচিত দিনটি। কিন্তু দিবসটি কারো কারো জন্য অন্যরকমও হতে পারে। অনেকেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যেতে চান। বেছে নেন বিচ্ছেদের (ডিভোর্স) সিদ্ধান্ত। তাই এই দিনে যারা ডিভোর্সে ইচ্ছুক তাদের জন্য মামলার ক্ষেত্রে ডিসকাউন্টের ঘোষণা দেন এক আইনজীবী। মূলত মিশরীয় আইনজীবী নোহা এল গেন্ডি ঘোষণা দেন, ভালোবাসা দিবসে যেসব নারীরা ডিভোর্স করতে চান তাদের জন্য ৪০ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়াবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ কথা বলেন। পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎবিস্তারিত পড়ুন
ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। তিনি বলেন, যত ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমেবিস্তারিত পড়ুন
‘খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে’ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন।বিস্তারিত পড়ুন
আসছে শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল, পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ!

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। এরইমধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময়। দেশবিস্তারিত পড়ুন
যে নৌকা ডুবে গেছে সে নৌকা আর ভাসবে না: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। হাসনাত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল। সবাই একটা জায়গায়বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম ‘জাতীয় স্টেডিয়াম’

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়। স্টেডিয়ামটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একবিস্তারিত পড়ুন
সংস্কারে ঐকমত্যে পৌঁছানোর পর নির্বাচন হোক: জামায়াত

প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেছেন। বৈঠকে নির্বাচন নিয়ে জামায়াত কোনো প্রস্তাব দিয়েছে কিনা—জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা বলেছি, যে সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সবাই ঐকমত্য হলে যথাশীঘ্রবিস্তারিত পড়ুন
হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া, প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে এসব কথা বলেন তিনি। এসময় ধর্ম উপদেষ্টা নিজের লেখা ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষীবিস্তারিত পড়ুন
জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামি নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন—‘ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে’। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে।’ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন

