রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আ*গু*ন লাগিয়ে আ*ত্মহ*ত্যা!

সাতক্ষীরার তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজ ছাত্রী গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে । সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মোঃ কামরুল সরদারের মেয়ে। দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছিলো। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। তুলি তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমবেশ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় র‌্যালিটি শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪বিস্তারিত পড়ুন

তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন তালা বাজার বণিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলাম, বণিক সমিতির সদস্য ও ঠিকাদারবিস্তারিত পড়ুন

তালায় জায়েদ ইন্টাপ্রাইজের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরার তালায় জায়েদ ইন্টার প্রাইজের উদ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলঃ লিঃ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলায় কর্মরত নির্মান শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় র‌্যালী তালা মেলা বাজারের জায়েদ ইন্টারপ্রাইজের সামনে থেকে শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জায়েদ ইন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও তালা বাজার বণিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি

শ্রমজীবী মানুষর অধীকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আছিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়। মিছিলের নের্তত্বে ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহান মে দিবস পালিত

সাতক্ষীরায় ‘শ্রমিক মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’ শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় মহান মে দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,খুলনার আয়োজনে মে দিবস উপলক্ষ্যে এক র‌্যালি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কারযালয়ের সামনে থেকে বের হয়। র‌্যালিটি শহীদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন

তালায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

সাতক্ষীরার তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮ টায় তালা সরকারী বি দে হাই স্কুলের পুরাতন মাঠ থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুলবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দু*র্ঘ*ট*নায় ২ নারী নি*হ*ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা – মঠবাড়িয়া সড়কের দক্ষিণ সোনাখালী এলাকায় পিক-আপের ধাক্কায় অটোচালক ও যাত্রী সহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত মাকসুদা বেগম (৪০) সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী আলমগীর হাওলাদারের স্ত্রী এবং নিহত রহিমা বেগম (৯০) ওই একই গ্রামের মৃত কাসেম হাওলাদারের স্ত্রী এবং নিহত মাকসুদা বেগমের৷ শ্বাশুড়ি। আহতদের মধ্যে অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহত মাকসুদা বেগমের স্বামী ফল ব্যবসায়ীবিস্তারিত পড়ুন

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব: কয়রায় মাও. আবুল কালাম আজাদ

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তন কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (১ মে) কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবস এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে কয়রা জামায়াত অফিস চত্বর থেকে উক্ত বর্ণাঢ্য র‌্যালি বের হয়।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন