রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব: কয়রায় মাও. আবুল কালাম আজাদ

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তন কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (১ মে) কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবস এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে কয়রা জামায়াত অফিস চত্বর থেকে উক্ত বর্ণাঢ্য র‌্যালি বের হয়।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার (৩ মে) সকাল থেকে পুনরায়বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভা

জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকালে জেলা শাখার অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাগফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টিরবিস্তারিত পড়ুন

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’ মহানবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি: মির্জা ফখরুল

গণতন্ত্রে যাওয়ার ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। জনগণ ভোটের মাধ্যমে এখনও তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি। গণতন্ত্রে যাওয়ার ওপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস একজনবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ: মির্জা আব্বাস

রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন। কিছু ছেলেপেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। দলটি ১৭ বছর গাছের তোলায় পানি দিয়েছে আর অন্যরা ফল খেয়েছে। তারা বিএনপিকেবিস্তারিত পড়ুন

যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা: খালিস্তানপন্থী নেতা পান্নুন

কাশ্মীরে সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ‘ভারতীয় পঞ্জাব’ অঞ্চলের বাসিন্দারা। ভিডিও বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে (বিনামূল্যে খাবার-আতিথেয়তা দেবে)। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না। নরেন্দ্র মোদির প্রতিবিস্তারিত পড়ুন

মে’র প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী ৪-৫ মে লন্ডন থেকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার (১ মে) বিকেলে একটি গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। আব্দুস সাত্তার বলেন, আসলে ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে। সেটা ঠিক করার বিষয় আছে। আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে। ফলে সবকিছু বিবেচনাবিস্তারিত পড়ুন

পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে, দাবি ভারতের

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সংঘটিত এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনো পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে। এমনটাই দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে। যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়েবিস্তারিত পড়ুন