Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’- হাসিনার এই বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন

‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’ এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেনসিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ। ১৫ মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’ এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেনসিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল।বিস্তারিত পড়ুন
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‘শ্রমিক দিবস’ পালন

মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউরেকা ফুয়েল স্টেশনের পাশে সংগঠনটির স্থায়ী কার্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন উপস্থিত সকলে। কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‘মহান মে দিবস’ পালন

কলারোয়ায় টাইলস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‘মহান মে দিবস’ তথা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) টাইলস শ্রমিকদের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল রোডের লাল্টু মাস্টারের মার্কেটে অবস্থিত সংগঠনের অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান। উপজেলা টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা ও টাইলস শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও লড়াই করো” স্লোগানে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে কলারোয়া উপজেলা ও পৌর শ্রমিকদলে। এ উপলক্ষে র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইলট হাইস্কুলের পাশে রিপন সুপার মার্কেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাতেও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে ‘মহান মে দিবস’ উদযাপন

কলারোয়ায় কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টায় বের হওয়া বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, ইলেকট্রিশিয়ান শ্রমিক, রিকশা-ভ্যান চালক শ্রমিক, কৃষি, হোটেল ও পরিবহনসহ নানা ট্রেডভুক্ত শ্রমিক সংগঠন ও ইউনিয়ন। র্যালি শেষে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান। সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়াবিস্তারিত পড়ুন
মক্কায় শিলাবৃষ্টি ও ধুলিঝড়: হজ প্রস্তুতির মাঝেই দুর্যোগের সতর্কবার্তা

‘খামসিন’ নামক মৌসুমি নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধুলিঝড় আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের ৯টি আরব দেশে।এমন পরিস্থিতিতে হজের পবিত্র নগরী মক্কা ও তার আশেপাশে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। বৃহস্পতিবার সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করেছে। যা ঝড়, প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মারাত্মক আশঙ্কার ইঙ্গিত বহন করে।খবর আনাদোলুর। হজ মৌসুমের প্রাক্কালে অস্বাভাবিক আবহাওয়া ২০২৫ সালের হজ মৌসুম শুরু হতে আর মাত্র ৪ সপ্তাহ বাকি,বিস্তারিত পড়ুন
ডিভোর্সের পরও সন্তানের টানে আদালতে আবার বিয়ে

এক দম্পতির তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পালটাপালটি মামলা করেন মা ও বাবা। শুনানির সময় বাবার সঙ্গে আদালতে সন্তানদের দেখা হতো। কিন্তু এতটুকু দেখাতে মন ভরত না সন্তানদের। সন্তানেরা মা-বাবাকে সব সময় একসঙ্গে কাছে পেতে চাইত। সাত বছর বয়সী বড় কন্যা প্রতিবার সাক্ষাতের সময় কান্নাকাটি করে মা-বাবাকে একসঙ্গে থাকার জন্য আকুতি জানাত। পরে দুই কন্যার মানসিক অবস্থা বিবেচনা করে ব্যথা ও অভিমান ভুলেবিস্তারিত পড়ুন
ভয়ংকরতম দাবানলে জ্বলছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

দাউ দাউ করে জ্বলছে আগুন। পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের উপরে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি।যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গা সংকট। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থাবিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সাবেক এমপি হাবিবকে সম্মাননা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম ও মন্দির কর্তৃপক্ষ। হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান উপলক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অনুরূপভাবে সম্মাননা জানানো হয় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকেও। আশ্রম কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কার্তিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কলারোয়ায় সরকারিভাবে খাদ্য গোডাউনে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে ধান ও চাল সংগ্রহের অংশ হিসেবে এর উদ্বোধন করা হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। কলারোয়া খাদ্য বিভাগ আয়োজিত ওই অনাড়ম্বর অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘সরকারি নীতিমালার আলোকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কোন অনিয়ম সহ্য করা হবে না।’ এসময় ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

