Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্তিনে রেনাতে হোহেইম মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকালে নরওয়েজিয় স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আপনি নরওয়েতে খুব পরিচিত একজন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার প্রশংসা করেন।বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দলটির মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেন মুশফিকুল ফজল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। মঙ্গলবার প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে তাদের চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। এক সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেবিস্তারিত পড়ুন
ভারতকে বলবো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আসুন সুরাহার পথ বের করি : বাণিজ্য সচিব

স্থলবন্দর হয়ে ভারতে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্থলবন্দর দিয়ে পোশাকসহ বেশকিছু পণ্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের করণীয় ঠিক করতে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিব সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি, তাদের মতামতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আব্দুর রহমান, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকাল ৪টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক অডিটোরিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে

পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র চার মাস আগে নির্মাণ হয়েছিল স্বল্প উচ্চতার বাঁধ। মঙ্গলবার (২০ মে) পানির তোড়ে ভেঙে গেছে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেই বাঁধ। ফলে আতঙ্কে সময় পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি ভারতে আত্রেয়ী নদী নামেও পরিচিত। বন্যা মোকাবিলায় গত বছর এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত। কিন্তু কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতে বন্যার পানিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে টেকসই মৎস্য উৎপাদনে কর্মশালার উদ্বোধন

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়ন ও টেকসই উৎপাদন প্রযুক্তির ব্যবহার দক্ষতা বৃদ্ধি সহ আধুনিক চাষাবাদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় আয়োজিত উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে “অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বারস” শিরোনামের কর্মশালাটি মঙ্গলবার (২০ মে) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকিরবিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে মধুমাসের ফল উৎসব উদযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে মধুমাস ফল উৎসব উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) প্রেসক্লাবের সভাকক্ষে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, টিএইচও ডা. নিতিশ কুমারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম আরো গতিশীল ওবিস্তারিত পড়ুন

