Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
র্যাব পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২ প্রস্তাব

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ মন্ত্রিপরিষদ বিভাগকে ১২টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিতভাবে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২টির বেশি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব (দুই একটা কম বেশি) বলে জানিয়েছে ইসি। বুধবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো.বিস্তারিত পড়ুন
অবশেষে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

যশোরের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। জানা যায়, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে বিভি-ন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুঁকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন। আবেদনেবিস্তারিত পড়ুন
দাম কমলো জ্বালানি তেলের

পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিরবিস্তারিত পড়ুন
তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন : মির্জা ফখরুল

তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ অনুরোধ জানান। মির্জা ফখরুল বলেন, ‘প্রফেসর ইউনূস, দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ এসময়বিস্তারিত পড়ুন
কলেজের গভর্নিং বডির সদস্য হতে স্নাতকোত্তর লাগবে না যাদের, এক ব্যক্তি দুটির বেশি নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক হলেও তিন পেশার ক্ষেত্রে- তা শিথিল করা হয়েছে। এগুলো হলো- চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এ তথ্য জানিয়েছেন। আব্দুল হাই সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের শিক্ষাজীবন শেষ করতে অনেকটা সময় যায়। এমবিবিএস শেষ করতে অনেক ক্ষেত্রে ছয় বছর লেগে যায়।বিস্তারিত পড়ুন
মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে জীবনযাপন করছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দুঃখ-কষ্টে জীবনযাপন করছেন। মহান মে দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহান মে দিবসের সব কর্মসূচির সার্বিক সফলতা এবং তাদের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারেক রহমান বলেন, ‘শুধু বাংলাদেশেই নয়, দুনিয়াজুড়ে শ্রমজীবী মানুষেরবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতেবিস্তারিত পড়ুন
ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। এতে ৯ জন উত্তীর্ণ হয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে উপদেষ্টা আসিফের নাম রয়েছে। গত ২৫বিস্তারিত পড়ুন
ভারতের নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে ব্যাপক রদবদল

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তক্ষয়ী হামলার পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে (এনএসএবি) ব্যাপক পরিবর্তন আনল নরেন্দ্র মোদি সরকার। এ পর্ষদের শীর্ষে বসানো হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক যোশিকে। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি র–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি পহেলগাঁওকাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে বেড়ে যাওয়া উত্তেজনার মধ্যেই এই পরিবর্তন আনল মোদি সরকার। আর এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জামায়াতের দাওয়াতি গনসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দাওয়াতি গনসংযোগ পক্ষ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৪ নং নুরনগর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকালে ৪নং ওয়ার্ড উত্তর হাজীপুর গনসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়। নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু সঞ্চালনায় এই দাওয়াতি গনসংযোগ পক্ষে উপস্থিত ছিলেন আমির মোঃ মজিবুর রহমান,সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুলবিস্তারিত পড়ুন

