Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইলো বিএসএফ! (ভিডিও)

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই সদস্য মাফ চেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পোস্ট তিনি লেখেন, অতি সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরেবিস্তারিত পড়ুন
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ নিয়ে কাজ করছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে। পররাষ্ট্রবিস্তারিত পড়ুন
‘তিন সাংবাদিকের কথাগুলো, জুলাই দেখেছে এমন যেকোনো মানুষকেই আহত করে’

‘ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সুক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সম্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সম্তান খুনীর গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।’ মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টাবিস্তারিত পড়ুন
অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই আপনাদের অবস্থা হবে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে জেলার নেতারা দমন করতে না পারলে পুলিশের হাতে তুলে দেন। অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণসংযোগের দ্বিতীয় দিনে বক্তব্য শেষে চিলা রং ইউনিয়নের মলানী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায়বিস্তারিত পড়ুন
স্কুলে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন করলো এনার্জিপ্যাক

সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ ক্যাম্পেইন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়। অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪ সালে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে মানুষের পর্যাপ্ত জ্ঞান নেই। সবার মাঝে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এনার্জিপ্যাক গতবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় বালিয়াডাঙ্গা বাজারের ডাচ বাংলা ব্যাংকে ওই সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কেঁড়াগাছি হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম ও মন্দির পরিদর্শনে আগমন সফল করার লক্ষ্যে, ৩১ দফা বাস্তবায়ন, দলীয় ঐক্য বজায় রাখাহহ এজেন্ডা ভিত্তিক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
কেশবপুরে ফোন নাম্বার লিখে বিদ্যুতের মিটার চুরি!

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের শিল্প ও সেচ মিটার চুরি হয়ে যাচ্ছে। সংঘবদ্ধ চোরের দল শুধু মিটার চুরি করে থেমে থাকছে না চুরির সাথে সাথে বিদ্যুতের পিলারে ঝুলিয়ে রাখছেন চোরের কন্টাক্ট ফোন নাম্বর। নাম্বারে যোগাযোগ করলেই বলতে হচ্ছে কোন লোকেশন থেকে মিটার চুরি হয়েছে তার জানতে চাওয়া হচ্ছে। তার পর দাবি করা হচ্ছে ৫ হাজার টাকা। তথ্য সূত্রে জানা যায় রোববার (২৭ এপ্রিল ২০২৫) রাতে ত্রিমোহিনী, সাতবাড়িয়া, জাহানপুরবিস্তারিত পড়ুন
কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও বাকাল চেকপোস্ট এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে লক্ষীদাড়ি হতে ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল আটক করে। বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানে শ্রীরামপুর হতে ৭০ হাজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ অর্ন্তভূক্তির অভিযোগে বিক্ষোভ

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে বিএনপির সার্চ কমিটি গঠণের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক হাসানুল কবির স্বপন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী। তাদের অভিযোগ, যাদের সার্চ কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে ৫ আগষ্টের আগে আন্দোলন সংগ্রামেবিস্তারিত পড়ুন
দেবহাটায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক (এম এন্ড ই) ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জোনাল বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,বিস্তারিত পড়ুন

