সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মনিরামপুরে বিদ্যুৎস্পৃ*ষ্টে শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর : বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়সা খাতুন নামের ১৮ মাসের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রায়সা খাতুন উপজেলার গাবুখালী গ্রামের রাজু আহম্মেদের ছোট মেয়ে। জানা যায়- এদিন সকালে বাড়ির উঠানে খেলা করছিলো ছোট্ট রায়সা। এসময় ঘরের পাশে বৈদ্যুতিক আর্থিং এ হাত দেয় শিশুটি এবং কিছুক্ষনের মধ্যে নিথর হয়ে পড়ে। এসময় পরিবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার বোয়ালিয়া হাইস্কুলের নতুন সভাপতি আশরাফ হোসেনকে সংবর্ধনা

কলারোয়ার বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুলের নবগঠিত গভর্নিং বডির সভাপতি আশরাফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) স্কুলের হলরুমে পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের নতুন সভাপতি আশরাফ হোসেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান। অনুষ্ঠানে একই সাথে শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেন ও অভিভাবক সদস্য শরিফুল ইসলামকেও সম্মাননা জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবরবিস্তারিত পড়ুন

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে সোমবার (২৮ এপ্রিল) ভোর ৩টায় তিনি দেশে পৌঁছান। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ২১ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করেন। দোহায় চারদিনের সফর শেষে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের উদ্দেশে ইতালিতে যান। শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্যে যোগদান শেষে রোববারবিস্তারিত পড়ুন

এবিএম কাইয়ুম রাজের কবিতা “মায়ের ভালোবাসা”

মায়ের ভালোবাসা এবিএম কাইয়ুম রাজ মায়ের ভালোবাসা আকাশের মতো, অথই গভীরে হারায় শত শত। ক্লান্ত পথিকের শান্তির ঠিকানা, ভালোবাসায় ভরে দেয় হৃদয়খানা। শিশিরভেজা সকালে মায়ের ডাক, মুছে দেয় জীবনের সব দুঃখ-ভাক। আঁধার রাতে তার কোমল ছায়া, আলোর খোঁজে হয়ে ওঠে মায়াময় মায়া। চোখের ইশারায় বুঝে নেয় ব্যথা, মুখের হাসিতে ফোটে নতুন কথা। বৃষ্টি দিনে, রোদেলা বিকেলে, মায়ের ভালোবাসা জড়িয়ে রাখে অবিরত মেলেঃ আমি তো চাই শুধু মায়ের হাত, চাই না দুনিয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাচা ও সমতল চাষ পদ্ধতিতে পটলের বাম্পার ফলন

সাতক্ষীরার কলারোয়ার চলতি মৌসুমে নানা সবজির পাশাপাশি আবাদ করা হয়েছে পটল। এই ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থনৈতিক মুক্তির পথ দেখছেন কৃষকরা। ইতোমেধ্যে মাচা পদ্ধতিতে পটলের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবুজ লতা-পাতার নিচে দোল খাচ্ছে উন্নত জাতের পটল। আবার কেউ কেউ মাথা ছাড়াই পটল চাষ করেছে, তাকে প্রত্যেক ডগায় ডগায় পটল ধরেছে। প্রত্যেক বছর বৈশাখ জৈষ্ঠবিস্তারিত পড়ুন

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহ*ত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহতবিস্তারিত পড়ুন

তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার খেশরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু খেশরা গ্রামে শ্যাম কুমার দাশের মেয়ে সৃজা দাস (৩)। খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, দুপুরের দিকে শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে নেমে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতাবিস্তারিত পড়ুন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবকরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, বিহ্মমনবাড়ি সদর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুর জেলারবিস্তারিত পড়ুন

যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন

শরীরের তাপ অতিমাত্রায় বেড়ে গেলে হিটস্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ দীর্ঘসময় ধরে গরম আবহাওয়াতে থাকার ফলে এরকম হয়। মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান মায়ো ক্লিনিক জানাচ্ছে, গরম পরিবেশে থাকার কারণে দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দ্রুত ব্যবস্থা নিতে না পরলে মস্তিষ্ক, হৃদপিণ্ড, বৃক্ক ও পেশির ক্ষতি হয়। আর যত দেরি হবে চিকিৎসা নিতে ততই মৃত্যু ঝুঁকি বাড়বে। লক্ষণ হিটস্ট্রোকে আক্রান্তবিস্তারিত পড়ুন

ভোমরার শ্রমিকনেতা তরিকুলের বিরুদ্ধে চক্রান্তকারিদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ভোমরার শ্রমিকনেতা তরিকুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ কর্তৃক আওয়ামী ট্যাগ লাগানোর চেষ্টাসহ তার বিরদ্ধে নানার চক্রান্তের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভোমরা গ্রামের মো. তরিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা দক্ষতা এবং সুনামের সাথে ভোমরা ইউনিয়নের একটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। বিগত আওয়ামী সরকারের আমলে আমার মত নির্যাতিত আর কেউ হয়নি। জামায়াত-বিএনপিবিস্তারিত পড়ুন