সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম অবশেষে পদত্যাগ করেছেন। বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহউপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করাবিস্তারিত পড়ুন

কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা। যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার মধ্যদিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিতবিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির যদি…

চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এতো দেরিতে নির্বাচন করার বিরুদ্ধে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি করে আসছে। তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা, আর তা হলো- ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির। গত মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে। যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপির আপত্তি নেইবিস্তারিত পড়ুন

বাবার নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনা শুরু হয়। এবার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ফেসবুকে আসিফের দেওয়া পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো— প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনাবিস্তারিত পড়ুন

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এ সুযোগ নিতে পারেন।’ গতকাল রাতে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে, এবং তা বড় পরিসরে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই।’ প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে ব্যতিক্রমী কর্মশালা: নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে। ২৪ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ২য় ব্যাচে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমাবিস্তারিত পড়ুন

সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদন্ড দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা কমপ্লেক্স তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, আজকের পত্রিকার আবুল কাসেম, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহবিস্তারিত পড়ুন

তালায় সাংবাদিক টিপুকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০দিনের কারাদন্ড প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তালা প্রেসক্লাবে আয়োজনে বুধবার (২৩ এপ্রিল) সকালে প্রেসক্লাব হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হকবিস্তারিত পড়ুন

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা

কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। ‘মিনি-সুইজারল্যান্ড’ খ্যাত এই এলাকা সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছিল। কারণ ভারত সরকার দাবি করেছিল, ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু ২২ এপ্রিল সেখানে এক মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায় বলে জানা গেছে। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটিবিস্তারিত পড়ুন

মে মাসে স্পেসএক্স স্যাটেলাইট সেবার কারিগরি যাত্রা শুরুর আশা

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসন্ন মে মাসে একটি কারিগরি যাত্রা আরম্ভে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থানা সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্যাটেলাইট সেবা পৌঁছানোর চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করেন।বিস্তারিত পড়ুন