Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার আব্দুর রহমান কলেজে সদর ইউএনও শোয়াইব আহমেদকে সংবর্ধনা

এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে কর্মরত শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান। সংবর্ধনা সভায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার

কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপিরবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শওকত আলী আর নেই, দাফন সম্পন্ন

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শওকত আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার ৩ পুত্র ও ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছেন। বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটার অভয়তলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনবিস্তারিত পড়ুন
তালায় দুর্যোগে ঝুঁকি মোকাবেলায় এডভোকেসি সভা

সাতক্ষীরার তালা উপজেলায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাসুমবিস্তারিত পড়ুন
আল হিকমাহ একাডেমির শিক্ষক তৌহিদুরের মায়ের দাফন সম্পন্ন

সাতক্ষীরা শহরে অবস্থিত আল হিকমাহ একাডেমির সহকারী শিক্ষক মোঃ তৌহিদুর ইসলামের শ্রদ্ধেয় আম্মাজানের মৃত্যুতে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় সাতক্ষীরা সদরের জেয়ালা বায়তুল মামুর জামে মসজিদের মাঠে তৌহিদুর ইসলামের ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মরহুমের জানাজায় অংশ নেন আল হিকমাহ একাডেমির পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, হাফজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মাহমুদুল রহমান, হাফেজ নাহিদ হাসান, হাফেজবিস্তারিত পড়ুন
ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা কাতারের প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায়বিস্তারিত পড়ুন
কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পুরোনো এক দম্পতির ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে। মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসারসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সদ্যবিবাহিত ওই তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালবিস্তারিত পড়ুন
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সতর্কতামূলক নোটিশে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ২৭-২৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে’। উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ইসহাক দারের ঢাকায় আসার কথাবিস্তারিত পড়ুন
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসানবিস্তারিত পড়ুন
কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহ*ত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপত্যকাটির উধমপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। একদিন আগেই কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যেবিস্তারিত পড়ুন

