Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে রবিবার দুপুর ১২ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলার সভাপতিত্বে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক কার্যক্রম বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য উপাত্ত সরবারহ, সরকারি দপ্তর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, সাধারণ সেবা গ্রহণকারীর সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে কিনা তা নিয়মিত অবজারভ করা, সরকারি সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করাসহ বিবিধ। সভায় উপস্থিতবিস্তারিত পড়ুন
সংগ্রাম এখনো শেষ হয়নি : নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, খুব সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি। রোববার (২০ এপ্রিল) বিকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমান স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো আসেনি। সে জন্য অত্যন্ত সাবধানতারবিস্তারিত পড়ুন
লক্ষ্মীপুরে এসডিএফের ০৮ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুরে এসডিএফের ০৮ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু এস এম শফিক, লক্ষ্মীপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স, এন্ট্রেপ্রেনারশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক ০৮ দিনব্যাপী (২০-২৭ এপ্রিল) প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (২০ এপ্রিল) শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

সংস্কার না করে জাতীয় সংসদ আর স্থানীয় সরকার- কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, মাত্র ৪০ দিনের একটি শিডিউলে ইউনিয়ন, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে ২২৫বিস্তারিত পড়ুন
বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচারকদের অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেই। সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনোবিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশনের সঙ্গে আবারো বৈঠকে বিএনপি

পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে দ্বিতীয় দিনের মত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি। রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। এর আগে গেল বৃহস্পতিবার দিনভর আলোচনার পর বৈঠক মূলতবি করা হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। কমিটির অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাবিস্তারিত পড়ুন
যুগান্তরের প্রতিবেদন
যাদের উসকানিতে মাঠে নামছে আওয়ামী লীগ

গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা-বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকেবিস্তারিত পড়ুন
মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

বাংলাদেশে ভ্রমণের আগে মার্কিন নাগরিকদের ভালোভাবে চিন্তা-ভাবনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা এক নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য ‘তৃতীয় স্তরের’ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে ‘চতুর্থ স্তরের’ সতর্কতা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা যায়, বাংলাদেশে বিভিন্ন স্থানে হঠাৎ করে বিক্ষোভ শুরু হতে পারে, যেগুলো অল্প সময়ের মধ্যে সহিংস রূপবিস্তারিত পড়ুন
‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

দেশের উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটা নির্মাণের প্রস্তাব গ্রহণ করাবিস্তারিত পড়ুন

