মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ রূপান্তরের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু অব্যাহত রাখাই নয়, বরং প্রসারিত করবো। প্রধান উপদেষ্টা জানান, জাপানবিস্তারিত পড়ুন

দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র জেলা

দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা ডাসার। মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। মাদারীপুরের ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। এছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য ৫০ শতাংশ। দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন আর জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ এ এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ এর তথ্য অনুযায়ী, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্যবিস্তারিত পড়ুন

১৪ ফেব্রুয়ারি শবে বরাত

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩১ জানুয়ারি শুক্রবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। ১ ফেব্রুয়ারি শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এ হিসাবে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদবিস্তারিত পড়ুন

সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এ কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। সেটি হলো- ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করে। শিক্ষার্থীরা একমত হলে নামটি গ্রহণ করে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।বিস্তারিত পড়ুন

দেশে দারিদ্র্যসীমার নিচে ১৯ শতাংশ মানুষ

দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে সেই হার ২০ শতাংশের বেশি বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়েবিস্তারিত পড়ুন

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে ইসি, প্রাধান্য ৩টি বিষয়ে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান এবং সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১ নিয়ে আলোচনা করেছি। জানতে পেরেছিবিস্তারিত পড়ুন

রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে, তা তাদেরই রক্ষা করতে হবে : ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে, তা তাদেরই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তিরা নিয়ে যাবে, যারা বিগত প্রশাসনের মতো সব কিছুর পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেনবিস্তারিত পড়ুন

ছুটিতে পাঠানো বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ পাওয়া ও বিচারকাজ থেকে বিরত রাখা ১১ বিচারপতির মধ্যে শাহেদ নূরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আপিল বিভাগের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন। মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা সিংহাসন রক্ষার জন্য ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছেন : রিজভী

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচির বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চান। এতো সাহস পান কোথা থেকে? এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটিরবিস্তারিত পড়ুন

দেবহাটার আজিজপুরে খালের পূন:খনন উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আজিজপুর মাছুমের ঘেরের খালের পূনঃখনন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এ কার্যক্রমের উদ্ভোধন করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উদ্বোধন কালে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সলিডারিডাড ও উত্তরণ যে পরিকল্পনা গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। আজিজপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার এসএম ফেরদৌস। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন