Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেফিল্ডের জয়ের পর যা বললেন হামজা

দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির বিপক্ষে হার দেখলে হয়ত প্লে-অফে লড়তে হতো। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগটাও হারিয়ে বসত শেফিল্ড ইউনাইটেড। আপাতত সেই শঙ্কা কাটিয়েছে হামজাদের দল। সামনে এবার কঠিন এক সপ্তাহ। শনিবার ঘরের মাঠে ২-০ গোল ব্যবধানে জয়ের পর হামজাও বলেছেন সেটিই। বাংলাদেশের তারকা মিডফিল্ডার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘জয়ের ধারায় ফিরেছি, আলহামদুলিল্লাহ। সামনে এক কঠিন সপ্তাহ।’ কঠিনই বটে! চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল শেফিল্ড।বিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এনসিপির একটি প্রতিনিধিদল প্রবেশ করে।পরে বেলা ১১টার কিছু সময় পর বৈঠক শুরু হয়। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত আছেন। মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের মৌলিকবিস্তারিত পড়ুন
ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা বললো ডিএমপি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবিবিস্তারিত পড়ুন
নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হলো আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই। আরেক দিকে সংস্কারও দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি। তিনি বলেন, এখনো পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যারা ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল, মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করেছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন
বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় : খলিলুর রহমান

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আমরা সব পক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনেরবিস্তারিত পড়ুন
পুরোনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে : উপ-প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘বিশ্বে পুরোনো শত্রু মিত্রে পরিণত করার অনেক উদাহরণ রয়েছে।’ শুক্রবার (১৮ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। আবুল কালাম আজাদ লিখেছেন, ‘প্রাক্তন শত্রুদের মিত্রে পরিণত হওয়ার বহু দৃষ্টান্ত আছে। ফ্রান্স ও ইংল্যান্ড শত শত বছর ধরে অসংখ্য যুদ্ধ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়েছে।বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে সহিংসতা : বাংলাদেশের বক্তব্য নিয়ে ভারতের বিবৃতি

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই মন্তব্যকে ‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ আখ্যা দিয়ে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপরবিস্তারিত পড়ুন
চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা!

সন্তানের বয়স মাত্র চারমাস। আর সেই সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে পায়ের নূপুর, নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্বামী থানা-পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এর আগে গত ১০ এপ্রিল এক ব্যক্তির সহায়তায় ৪০ হাজার টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন মা। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!

সাতক্ষীরার কলারোয়ায় মহিলাদের ঝগড়া থামাতে গিয়ে এক মহিলার লাঠির আঘাতে হাছেন শেখ নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া-কাশিয়াডাঙ্গা গ্রামে প্রতিবেশী ছোট ছেলে-মেয়েদের খেলাধুলাকে কেন্দ্র করে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহিলাদের ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই ও নাতি ছেলে আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশি ছেলে-মেয়েদের খেলাকে কেন্দ্র করে মহিলাদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কেন্দ্র সচিবের কক্ষে কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধিবিস্তারিত পড়ুন

