মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মনিরামপুরে বিএনপি নেতা মুছার ছোট ভাইয়ের জানাজা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ মোহাম্মদ মুছার ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নাল্লি..রাজেউন)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি যশোর ইবনে সিনা হসপিটালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মরহুমের জানাজার নামাজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় নিজগ্রাম চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে মরহুমের বড় ভাই বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ওবিস্তারিত পড়ুন

ভারতীয় ভিসা বন্ধে ফাঁকা বেনাপোল ইমিগ্রেশন, আয় বন্ধ দুই দেশেই

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারত সরকার পর্যটন ও ব্যবসা ভিসা প্রায় বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমে এসেছে। এ খাত থেকে সরকার প্রতিদিন মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। যাত্রী সংকটে পরিবহনের সংখ্যা কমেছে এক-চতুর্থাংশ। ফলে বিপাকে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরাসহ স্থানীয় ব্যবসায়ীরা। মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় যাত্রী পারাপারও কমতে শুরু করেছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে শিশুফুল গাছ কাটতে গিয়ে আবু বক্কর ওরফে বলি মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহারপুর গ্রামের মুনছুর আলীর বাড়িতে। প্রত্যক্ষ সূত্রের বরাতে জানা যায়- প্রতিদিনের ন্যায় বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর (বটতলা) গ্রামের আব্দুল জব্বারের পুত্র আবু বক্কর ওরফে বলি মোড়লসহ ১১ জন শ্রমিক গাছ কাটতে পার্শ্ববর্তী মনোহারপুর গ্রামের মুনসুরের বাড়িতে যায়। ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের আয়োজনে বালিয়াডাঙ্গা বাজার টু কালিকাপুর সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ জানুয়ারি) সকালে কালিকাপুর সবুজ সংঘ ক্লাবের প্রধান ফটকে শত শত মানুষের উপস্থিতিতে ও মো: মামুনার রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালিকাপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলী, মাওলানা নাজমুল আমান, কালিকাপুর সবুজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জনতা ব্যাংকের শাখা পরিদর্শনে উপ-মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জনতা ব্যাংক পিএলসি শাখা পরিদর্শন করেছেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. রুকনুজ্জামান। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপ-মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি ব্রহ্মরাজপুর শাখায় যান তিনি। এসময় তাকে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল ও জনতা ব্যাংক পিএলসি ব্রহ্মরাজপুর শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উপ-মহাব্যবস্থাপক মো. রুকনুজ্জামান ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: “ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য বিভাগ ও সিএসএস এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

‘ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদনের পরই জানা যাবে নির্বাচনের তারিখ’

ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়াবিস্তারিত পড়ুন

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না: বিজিবি প্রধান

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত, কোন বিষয়েই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না।বিস্তারিত পড়ুন

ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে মার্কিন দূতাবাস।। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা-নেত্রীদের সাথে নিয়মিত বৈঠক আয়োজন করছেন, যা মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।’ বুধবার (২৯ জানুয়ারি) অর্থনীতি পুনর্গঠন, সম্পদপাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন