সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই, উপদেষ্টারা যে যা-ই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ বিফ্রিং করা হয়। এর আগে, বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন

প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকালে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা হলো- তার বিস্তারিত তুলে ধরেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপরবিস্তারিত পড়ুন

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন।বুধবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বলেছেন, ‘আমরা সবাই উত্তরবিস্তারিত পড়ুন

উত্তেজিত হলে হারবেন, শান্ত থাকলে জিতবেন: ইমাম-মুয়াজ্জিনদের মমতা

ভারতে সম্প্রতি পাস হওয়া সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না, তা আরও একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়ে মুসলিমদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। মমতা বলেন, সঙ্কটের সময়ে ঠান্ডা থাকুন, সংযত থাকুন। আপনারা উত্তেজিত হলে হারবেন। শান্ত থাকলে জিতবেন। তিনি বলেন, বাংলায় আন্দোলন করলে হবে না। আন্দোলন করতে হলে দিল্লিতে যান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চান। রাস্তায় থাকুন। ময়দানেবিস্তারিত পড়ুন

বিবিসিকে ব্যারিস্টার আরমান

যেন আমাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক হাসিনা সরকারের একজন সমালোচক হিসেবে পরিচিত মীর আহমেদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান। দীর্ঘ আট বছর গোপন বন্দিশালায় আবদ্ধ ছিলেন তিনি। সেই নির্মম দিনগুলোর বর্ণনা দিয়েছেন বিবিসির কাছে। গণমাধ্যটির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি অবস্থায় বেশিরভাগ সময় আরমানের চোখ বাঁধা থাকত। নিজের চারপাশের অবস্থা বুঝতে শব্দের ওপর নির্ভর করতেন তিনি। বিমানের ওঠা-নামার শব্দ তার স্মৃতিতে গেঁথে ছিল। সেই শব্দই শেষ পর্যন্ত তদন্তকারীদের পৌঁছে দেয় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেরবিস্তারিত পড়ুন

‘লিডার, মটিভেটর, মেনটর’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইশরাক। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের ছবি পোস্ট করা হয়েছে। এদিকে নিজের ফেসবুকে তারকে রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক। এতে তিনি বলেন, ‘লিডার, মটিভেটর, মেনটর’। তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস এ মন্তব্য করেন। মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখিবিস্তারিত পড়ুন

ডেসটিনি রফিকুলের নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। তার দলের সদস্য সচিব হচ্ছেন ফাতিমা তাসনিম। মঙ্গলবার তিনি ভিপি নূরের গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন। ওইদি তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগেই পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজের ফেসবুকে পোস্ট করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেওবিস্তারিত পড়ুন

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যা বললেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠন

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) কলারোয়া উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। হাবিবুর রহমানকে আহবায়ক, গোলাম হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও রুবেল হাসানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিষ্ট সোনাবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের ওই কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৭জনকে ওবিস্তারিত পড়ুন