Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তৌহিদবিস্তারিত পড়ুন
দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রায় সাড়ে সাত বছর পর দাদীকে কাছে পেয়েছেন। দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিঁথি, দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে উপভোগ করছেন পরিপূর্ণ এক পারিবারিক জীবন। দাদীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তারেককন্যা। খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পাওয়ার খুশিতে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আবেগাপ্লুত হয়ে তিনি স্ট্যাটাসে লেখেন,বিস্তারিত পড়ুন
গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশবিস্তারিত পড়ুন
ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি: ভারতকে মেজর (অব.) হাফিজ

ভারতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নিজেদের পছন্দের নেত্রী বিদায় হওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে। এখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আমগাছ কেটে নিয়ে যায়, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। ভুলে যাবেন না আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গ টেনে হাফিজবিস্তারিত পড়ুন
ছাত্রদের নতুন দল ফেব্রুয়ারিতেই, টার্গেট বিএনপির ভোট ব্যাংক

ক্ষমতার পটপরিবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। সেই দল কবে নাগাদ গঠন হতে পারে, দল গঠন নিয়ে কী ধরনের প্রক্রিয়া চলছে, দলের নাম কী হবে, কারা থাকবে নেতৃত্বে, এ প্রশ্নগুলো এখন বড় হয়ে সামনে এসেছে। যেটুকু জানা যাচ্ছে, শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতেই। নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারেরবিস্তারিত পড়ুন
কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর (হটলাইন) উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন, এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সব সময় খোলা থাকবে। হটলাইন নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ব্যবহার করে বন্দিরবিস্তারিত পড়ুন
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন হবে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহবিস্তারিত পড়ুন
ডিসেম্বরে নির্বাচন চাইলে সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে সারতে হবে : সিইসি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণাসহ এ সংক্রান্ত সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে ভোট করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলমান সংস্কারে সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয় তুলেবিস্তারিত পড়ুন
বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই। দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসারবিস্তারিত পড়ুন
টাকা না পেয়ে বিদেশিদের ম্যাচ বর্জন, দেশিদের নিয়ে মাঠে রাজশাহী

রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেঁকে বসেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। ম্যাচের আগেই দল সূত্রে ইঙ্গিত মিলেছিল, পারিশ্রমিক ইস্যু সুরাহা না হলে বিদেশিরা মাঠে নামবেন না। এবার একাদশ প্রকাশের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সে খবর সত্যতা পেল। বিপিএলের নিয়ম অনুযায়ী, ম্যাচের একাদশে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে ‘বিশেষ ব্যবস্থায়’ রাজশাহীকে কোনো বিদেশি ছাড়াই একাদশ সাজানোর অনুমতি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এদিকে ম্যাচবিস্তারিত পড়ুন

